বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার কলকাঠি নাড়া হচ্ছে: রিজভী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৪২
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিদেশে বসে পলাতক ব্যক্তিরা দেশকে অস্থিতিশীল করতে কলকাঠি নাড়ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, এক দল দেশ থেকে ইন্ধন দিচ্ছে, আর আগের সরকারের পলাতক ব্যক্তিরা বিদেশে বসে দেশকে স্থিতিশীল করার কলকাঠি নাড়ছে। দেশে পরিকল্পিতভাবে সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে।

তিনি বলেন, যারা পরিকল্পিত সন্ত্রাস করছেন, তাদের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকতে হবে।

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে রিজভী বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের পর দেশে গণতন্ত্র ফিরে এসেছে। এরই ফসল হিসেবে বিরোধী রাজনৈতিক দলগুলো দেশের বিভিন্ন স্থানে বাধাহীনভাবে কর্মসূচি পালন করতে পারছে।

তিনি বলেন, ‘বিরোধী দেশে ঘুরে ঘুরে বাধাহীন লংমার্চ করছেন, এটিও ১৭ বছর আন্দোলনের পরে যে গণতন্ত্র ফিরে এসেছে সেটিরই ফসল।’

এদিকে দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়েও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি দাবি করেন, সংকট মোকাবিলায় সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত