স্ট্রিম প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অন্তর্বর্তী সরকারের নয়, বরং বিএনপির পরামর্শে হয়েছে বলে দাবি করেছেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ। মঙ্গলবার (২৬ মে) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিতর্কিত বাণিজ্য চুক্তি বিএনপির পরামর্শে এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মাধ্যমে হয়েছে।
এই চুক্তির বিষয়ে এনসিপির সঙ্গে আলোচনা হয়নি দাবি করে আসিফ মাহমুদ বলেন, ‘চুক্তি সম্পন্ন করতে ৯০ দিন সময় থাকলেও মাত্র এক মাসে তড়িঘড়ি শেষ করেছে।’
আসিফ মাহমুদ অভিযোগ করেন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও বিএনপির সমঝোতায় নির্বাচনের তিন দিন আগে চুক্তি সই হয়েছে যাতে দায় অন্তর্বর্তী সরকারের ওপর দেওয়া যায়।
তিনি বলেন, ‘এই চুক্তি বিএনপি ও তারেক রহমান করিয়েছেন। এখন বিএনপি চাইলে দেশের স্বার্থবিরোধী অংশগুলো সংশোধন করতে পারে অথবা পুরো চুক্তি বাতিল করতে পারে।’
আসিফ মাহমুদ আরও বলেন, বিএনপি দায় এড়াতে জামায়াত, এনসিপি ও অন্তর্বর্তী সরকারের ওপর দোষ চাপিয়ে জনগণকে বিভ্রান্ত করছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন নিয়ে সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, যোগ্যতায় নয়, পারিবারিক পরিচয়ে অনেকে কাউন্সিলর হয়েছেন।
তিনি বলেন, ‘বিএনপি দেশের ক্রীড়াঙ্গনকে পরিবারকেন্দ্রিক করেছে।‘

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী দিনের রাষ্ট্রপতি হিসেবে একজন ফ্যাসিবাদবিরোধী বাংলাদেশপন্থী ব্যক্তি চায় বলে জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
৬ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে বিতর্ক নতুন কিছু নয়। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকেই তাঁর অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি হওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন মহল থেকে তাঁকে পদচ্যু
৭ ঘণ্টা আগে
রাষ্ট্রপ্রতির অধ্যাদেশ (প্রেসিডেন্সিয়াল অর্ডার) না মানলে সরকার ও সংসদ অবৈধ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, বিএনপি জুলাই সনদ মানবে বললেও, গণভোটের রায় বাস্তবায়ন করবে না। কারণ, গণভোটের রায় মেনে নিলেই জুলাই সনদে বিএনপির নোট অব ডিসেন্ট বাতিল হয়ে যাবে।
২২ জুলাই ২০২৬