স্ট্রিম প্রতিবেদক

ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা ও পাহাড়ধসে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় সাম্প্রতিক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
আজ শুক্রবার (১০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি লেখেন, গত কয়েক দিনে এসব জেলায় অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি মহান আল্লাহর কাছে তাদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা প্রার্থনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানান।
পোস্টে নাহিদ ইসলাম উল্লেখ করেন, বন্যায় চট্টগ্রামের কয়েকটি উপজেলা, পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজারের কয়েক লাখ মানুষ এখনো পানিবন্দী অবস্থায় রয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজ ও ত্রাণসামগ্রী বিতরণে সরকারের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। অবিলম্বে জরুরি ভিত্তিতে দুর্গত এলাকা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি পাহাড়ের পাদদেশ, ভূমিধসপ্রবণ এলাকা এবং পাহাড়ি ঢলের ঝুঁকিতে থাকা মানুষদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে লেখেন, কোনো ধরনের ঝুঁকি না নিয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া উচিত। পাশাপাশি প্রতিবেশী, শিশু, বয়স্ক ও অসহায় মানুষের খোঁজ নেওয়ারও আহ্বান জানান তিনি।
চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা প্রসঙ্গেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি উল্লেখ করেন, টানা ভারী বৃষ্টিতে নগরীর অধিকাংশ এলাকা তলিয়ে যাওয়ায় কয়েক লাখ মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছেন। জলাবদ্ধতা নিরসন ও পূর্বপ্রস্তুতি গ্রহণে চট্টগ্রাম সিটি করপোরেশন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
চট্টগ্রামবাসীকে স্থায়ীভাবে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি দিতে দেশি-বিদেশি কারিগরি সহায়তা নিয়ে কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম।

মিডিয়া সেল থেকে তানিম সুফিয়ানীকে সরিয়ে দিয়েছে বিএনপি। রোববার (২৩ আগস্ট) রাতে মিডিয়া সেলের ফেবুক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই সিদ্ধান্তটি কার্যকর করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট তৈরির মাধ্যমে প্রবাসীদের স্বার্থ ক্ষুণ্ণ করার অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
২০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার (২৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
১ দিন আগে
সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে পারলে ২০৩১-এর জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করবে বলে মন্তব্য করেছেন সারজিস আলম।
২২ আগস্ট ২০২৬