স্ট্রিম প্রতিবেদক

পৃথকভাবে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) । শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন পদত্যাগ করার পরে এই সংবাদ সম্মেলন করতে যাচ্ছে সংসদের বিরোধী দুই দল।
শুক্রবার বিকেলে ব্যক্তিগত কারণ দেখিয়ে স্পিকারের কাছে পদত্যাগ জমা দেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার কথা সংবাদ সম্মেলনে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
স্পিকারের বক্তব্য শেষ হওয়ার পরপরই সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্র গণমাধ্যমে পাঠায় জামায়াত। সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জামায়াতের উদ্যোগে এই জরুরি সংবাদ সম্মেলন হবে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, সংবাদ সম্মেলনে জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রাষ্ট্রপতির পদত্যাগ সম্পর্কে বক্তব্য রাখবেন। জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর নেতারাও উপস্থিত থাকবেন।
এদিকে, জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলামোটরের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে।
এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ-সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলনে আমাদের দলীয় অবস্থান তুলে ধরা হবে। সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন। কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন।

সাহাবুদ্দিনের পদত্যাগ আলোচনার মধ্যেই বিএনপি প্রস্তুতি সেরে রেখেছে। পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে দলটির হাইকমান্ড সিনিয়র চার নেতাকে বিবেচনা করছে।
১ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের ইমামতিতে জুমার নামাজ আদায়কে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে|
২ ঘণ্টা আগে
জনগণ জুলাই-পরবর্তী সময়ে যাদের হাতে দেশের ক্ষমতা দিয়েছে, তারা দেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে না বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
৩ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। এখন তাদের প্রধান কাজ অর্থনৈতিক অবস্থা সুশৃঙ্খল করা এবং রাজনৈতিক কাঠামো পুনর্গঠন করা।
৬ ঘণ্টা আগে