স্পট মার্কেট থেকে এলএনজি কিনতে ১৫৩৫০ কোটি টাকা অতিরিক্ত ব্যয়: প্রতিমন্ত্রী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ৩১
জাতীয় সংসদ অধিবেশনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: সংগৃহীত
জাতীয় সংসদ অধিবেশনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: সংগৃহীত

শুধুমাত্র স্পট মার্কেট থেকে এলএনজি সংগ্রহের জন্য সরকারকে কিছুদিনের মধ্যে প্রায় ১৫ হাজার ৩৫০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় করতে হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে তিনি এ তথ্য জানান।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের পর দীর্ঘমেয়াদী চুক্তিতে এলএনজি সরবরাহকারী ফোর্স মেজর ডিক্লেয়ার করেছে। ফলে স্পট মার্কেট থেকে উচ্চ মূল্যে এলএনজি সংগ্রহ করতে হচ্ছে।

চলমান জ্বালানি সংকট নিয়ে অনিন্দ্য ইসলাম বলেন, ‘আমাদের পরিকল্পনা রয়েছে ২০২৮ সালে দাঁড়িয়ে যেন একটু স্বস্তি অনুভব করতে পারি। ২০৩০ সাল নাগাদ যেন কোনো সংকট না থাকে। সেজন্য স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছি, যার নাম ‘উই হ্যাভ এ প্ল্যান’।

প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী দিনে উত্তরবঙ্গে পরিবেশসম্মত উপায়ে আধুনিক প্রযুক্তির আওতায় কয়লা উৎপাদন বাড়াতে পারলে, সেই কয়লা কীভাবে দেশের অন্য প্রান্তে বিদ্যুৎ কেন্দ্রে নিয়ে যেতে পারি, তার জন্য প্রয়োজনীয় রেল অবকাঠামো তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘এই মুহূর্তে আমাদের ১২০০ মিলিয়ন ঘনফুটের গ্যাসের ঘাটতি রয়েছে। এ বছরের মধ্যে ন্যূনতম দুটি নতুন ভাসমান এলএনজি টার্মিনালের চুক্তি সম্পন্ন করতে চাই। তার ধারাবাহিকতায় আরও একটি স্থাপনের উদ্যোগ নেব, যেটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে, অর্থাৎ মংলা বন্দরের অববাহিকায়। এর মাধ্যমে আগামী দিনে, ২০৩০-এর মধ্যে ভাসমান টার্মিনাল থেকেই ২৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস ন্যাশনাল গ্রিডে দিতে পারব।’

বিদ্যুতের অতিরিক্ত বিলের অভিযোগের ব্যাপারে তিনি বলেন, ‘বিদ্যুৎ বিল নিয়ে যদি কোনো সমস্যা থাকে, আমরা গ্রাহকের সেই বিল নিয়ে আসতে বলছি। আগের বছর একই সময়ে বিদ্যুৎ বিল দেখে যদি কোনো ত্রুটি দেখা যায়, তা সংশোধনের উদ্যোগ নিচ্ছি।’

অনিন্দ্য ইসলাম বলেন, ‘বিলের সমস্যা থেকে মুক্তির একমাত্র সমাধান হচ্ছে স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন। আমরা চাই ২০৩০ সাল নাগাদ সংখ্যাগরিষ্ঠ গ্রাহক যেন স্মার্ট প্রিপেইড মিটারের আওতায় আসে।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত