বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন তদারকি প্রতিষ্ঠানের তাগিদ ভলকার টুর্কের

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন তদারকি প্রতিষ্ঠানের তাগিদ ভলকার টুর্কের

বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম তদারকিতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গঠনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক।

সোমবার (৭ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের (ইউএনএইচআরসি) ৬৩তম অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বক্তব্যে আইনশৃঙ্খলা ব্যবস্থার সামরিকীকরণ বন্ধ ও জবাবদিহি নিশ্চিতের তাগিদ দিয়ে ভলকার টুর্ক বলেন, নিরাপত্তা বাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষায় সামরিক পদ্ধতির প্রয়োগ প্রতিরোধে বিশ্বজুড়ে কাজ করছে জাতিসংঘ। বাংলাদেশে নিরাপত্তা বাহিনীর ওপর তদারকি নিশ্চিত করতে পারে এমন একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান বা কমিশন গঠনের দাবি পুনর্ব্যক্ত করা হয়েছে।

মানবাধিকার হাইকমিশনার বিশ্বজুড়ে চলমান সংঘাতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জোরপূর্বক গুম, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানান। একই সঙ্গে জবাবদিহি নিশ্চিত করা স্থায়ী শান্তির পূর্বশর্ত বলে উল্লেখ করেন তিনি।

জাতিসংঘের পক্ষ থেকে নিরাপত্তা ও বিচার ব্যবস্থার আধুনিকায়নের পাশাপাশি মানবাধিকার প্রতিষ্ঠায় সদস্য রাষ্ট্রগুলোকে স্বাধীন তদারকি ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দেওয়া হয়।

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে সেনাবাহিনীকে বলপ্রয়োগে না জড়াতে সতর্ক করেছিলেন ভলকার টুর্ক। সরকার পতনের পর প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আমন্ত্রণে তিনি আন্দোলনে হতাহতের ঘটনার ওপর প্রতিবেদন তৈরির জন্য ওএইচসিএইচআরের অনুসন্ধানী দল পাঠান। ওই দলের দেওয়ার প্রতিবেদনে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল (এনটিএমসি) বিলুপ্তিসহ ৫০টি সুপারিশ করা হয়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত