ভোট দিয়ে কেন্দ্র থেকে বেরিয়ে মালতী রানী শীল বলেন, ‘ভোট দিছি। নিজের মতো দিছি। দাঁড়াতে কষ্ট হয়, তবু আইলাম। অনেকদিন পর ভোট দিতে পারলাম।’
স্ট্রিম সংবাদদাতা

সকাল সাড়ে ৮টা। খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী পুরাতন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে তখন ভোটারদের ভিড়। পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষ একসঙ্গে লাইনে দাঁড়িয়ে নিজেদের গণতান্ত্রিক দায়িত্ব পালন করতে ব্যস্ত। সকালের বাতাসে একধরনের উৎসবের আমেজ। কেউ পরিবারের সঙ্গে, কেউ প্রতিবেশীর সঙ্গে, কেউ আবার একাই ভোট দিতে এসেছেন।
তবে সেই ভিড়ের মধ্যে নজর কাড়ছিলেন ১০৪ বছরের মালতী রানী শীল। নাতির হাত ধরে ধীরে ধীরে ভোটকক্ষে প্রবেশ করছেন। বয়সের ভারে নুয়ে পড়া শরীর। কিন্তু শত বছর পেরিয়ে এসেও যেন তিনি বলতে চান, ‘আমি আছি’।
মালতী রানী শীল দীঘিনালার ৩১ নম্বর বোয়ালখালী মৌজার পশ্চিম কাঁঠালতলী এলাকার বাসিন্দা। পাঁচ সন্তানের জননী তিনি। দীর্ঘ জীবনের পথে স্বামীকে প্রায় ২০ বছর আগে হারিয়েছেন। দুই সন্তানও আর নেই। বর্তমানে বার্ধক্যজনিত কারণে চলাফেরায় কষ্ট থাকলেও পুরোপুরি শয্যাশায়ী নন।
মালতী রানী শীলের নাতি বাবুল শীল জানান, ‘দিদা এখন কানে খুব কম শোনেন। কথা বলতেও কষ্ট হয়। একা হাঁটতে পারেন না। ভোটের কথা শুনে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। অটোরিকশা দূরে রাখতে হয়েছে, তারপর আমাকে ভর করেই কেন্দ্রে এসেছেন।’
ভোট দিয়ে কেন্দ্র থেকে বেরিয়ে মালতী রানী শীল বলেন, ‘ভোট দিছি। নিজের মতো দিছি। দাঁড়াতে কষ্ট হয়, তবু আইলাম। অনেকদিন পর ভোট দিতে পারলাম।’
এই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘এক শতাব্দীরও বেশি জীবন পেরিয়ে এই প্রবীণ নারীর ভোটকেন্দ্রে উপস্থিতি সকলের জন্য অনুপ্রেরণার বিষয়। গণতন্ত্রে বয়স কোনো বাধা নয়। মালতী রানী শীল সেই বার্তা আজ হাজির করেছেন।’

আপনি জানেন কী, বিজ্ঞান-প্রযুক্তি, প্রকৌশল ও গণিতে নারীর অবদানকে স্বীকৃতি দেওয়ার একটি আন্তর্জাতিক দিবস আছে? আজ সেই দিন। প্রতিবছর ১১ ফেব্রুয়ারি ‘ইন্টারন্যাশনাল ডে অফ উইমেন অ্যান্ড গার্লস ইন সায়েন্স’ বা বিজ্ঞানে নারী ও মেয়েদের আন্তর্জাতিক দিবস।
১৯ ঘণ্টা আগে
স্বাধীন বাংলাদেশে গড়ে ওঠা প্রথম ব্যান্ড ‘আন্ডারগ্রাউন্ড পিস লাভারস’-এর ভোকালিস্ট ও গিটারিস্ট দস্তগীর হক আর নেই। আজ (১১ ফেব্রুয়ারি) বুধবার সকাল ৭টা ৩০ মিনিটে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
২১ ঘণ্টা আগে
ব্যালট পেপারে মানুষের নামের পাশে নয়, মানুষ সিল মেরেছে কুকুর, বিড়াল, গন্ডার, শিম্পাঞ্জির নামের পাশে। কোথাও এসব হয়েছে মজা করে, কোথাও আবার হয়েছে রাজনৈতিক ব্যঙ্গ ও প্রতিবাদের ভাষা হিসাবে। চলুন, তেমনই কিছু অদ্ভুত প্রার্থীর গল্পে চোখ রাখা যাক যারা নির্বাচনের মাঠে নেমেছিল, আর কখনো কখনো মানুষের সঙ্গেই হাড্ড
২ দিন আগে
২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘদিনের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ প্রথমবারের মতো নির্বাচনের দিকে এগোচ্ছে। ফেব্রুয়ারির ১২ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে মোট ভোটার প্রায় ১২ কোটি ৭০ লাখ মানুষ।
২ দিন আগে