জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদে দাবি আদায়ের চেষ্টা করবে বিরোধী দল। আদায় না হলে রাজপথে লড়াই হবে, কোনো ছাড় দেওয়া হবে না।
রোববার (১৯ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘রক্তাক্ষরে জুলাই’ শীর্ষক চিত্রপ্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা তিন দিনের এই প্রদর্শনীর আয়োজক।
বিরোধীদলীয় নেতা বলেন, ‘জুলাইর স্লোগান ছিল- উই ওয়ান্ট জাস্টিস। আমরা বৈষম্য চাই না, ন্যায়বিচার চাই। ন্যায়বিচারের জন্য বিচার বিভাগ স্বাধীন হবে। এই সরকার হওয়ার আগে, নির্বাচন হওয়ার আগে সবাই চিৎকার দিলাম— বর্তমান সরকারি দল বলল, আমরা বললাম। এখন নির্বাচন হয়েছে, এখন আর সরকারি দল স্বাধীন বিচার বিভাগ চায় না। স্বাধীন দুর্নীতি দমন কমিশন চায় না। স্বাধীন মানবাধিকার কমিশন চায় না। শক্তিশালী গুম কমিশন চায় না। স্বাধীন নির্বাচন কমিশন চায় না।’
তিনি বলেন, ‘ফ্যাসিবাদীদের আলোকেই সরকার সবকিছু রাখতে চায়। এজন্য গণভোটের গণরায় মানতে চায় না। আমরা পরিষ্কার বলছি- এই রায় বাস্তবায়ন বাংলার জমিনে হবে, ইনশাআল্লাহ। জনগণকে অপমান করার সুযোগ কাউকে দেওয়া হবে না। ৭০ ভাগ মানুষ যেখানে রায় দিয়েছে, এই রায় অবশ্যই বাস্তবায়ন হবে।’
শফিকুর রহমান বলেন, রাজপথের আন্দোলনে সরকারকে দাবি আদায়ে বাধ্য করা হবে। কোনো ছাড় নাই, এক সুতাও না। অনেক লোভ-টোপ আমাদের দেওয়া হয়েছে। সব আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। আমরা বলে দিয়েছি জনগণের সঙ্গে বেঈমানি করব না। জনগণের রায়কে অপমান করব না।
তিনি বলেন, ‘আজ যদি গণভোটের রায় ব্যর্থ হয়, জনগণ নির্বাচন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ওপর আস্থা হারাবে। জনগণ ধিক্কার দিবে, সেই ধিক্কারের পাত্র বিরোধী দল হতে চায় না। এ দায়িত্ব আমরা নেব না। এজন্যই আমাদের লড়াই, আমাদের সংগ্রাম।’
ছাত্ররাজনীতি ও বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, বিশ্ববিদ্যালয়ে গণরুম হবে না। এই সুযোগ আর দেওয়া হবে না। গণরুম-গেস্টরুমের কবর হয়ে গেছে চব্বিশে, এটা আর ফিরে আসবে না।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় এখনো রাজনৈতিক অপচর্চার কবল থেকে মুক্ত হয়নি। রাজনৈতিক বিবেচনায় অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে। আমরা চুপচাপ আছি, মনে করবেন না ঘুমিয়ে গেছি। সমুদ্রে যখন নিম্নচাপ তৈরি হয়, তখন তার অনিবার্য ফসল হচ্ছে ঘূর্ণিঝড়।

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি আহসান লাবিবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
১৫ ঘণ্টা আগে
শ্বাসকষ্ট, কাশি ও ফুসফুসজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নিউমোনিয়া ধরে চিকিৎসা চলছে। তাঁর অবস্থা স্থিতিশীল হলেও কয়েক দিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ দিন আগে
প্রায় দুই দশক ক্ষমতার বাইরে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবার ভিন্ন বাস্তবতায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। সরকার পরিচালনার দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে দলটির সামনে চ্যালেঞ্জের ধরনও বদলেছে।
০১ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা পরিষদ, সিটি করপোরেশন ও উন্নয়ন কর্তৃপক্ষে সরকার নিযুক্ত প্রশাসকরা পদত্যাগ করলেও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তাঁদের অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বৈঠকে দলটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
০১ সেপ্টেম্বর ২০২৬