স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের আলোচনার জন্য ইরানের প্রতিনিধিদল বৃহস্পতিবার রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নাল।
তবে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের বরাতে দ্য গার্ডিয়ান জানায়, প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তাঁরা বৃহস্পতিবার রাতেই ইসলামাবাদ পৌঁছান।
অন্যদিকে, তাসনিম নিউজ জানিয়েছে, ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য ইরানি কর্মকর্তারা পৌঁছেছেন—এমন খবর ভিত্তিহীন। ইরানের রাষ্ট্রায়ত্ত অন্যান্য সংবাদমাধ্যমও একই দিয়েছে।
মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। তাঁর সঙ্গে থাকবেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির আব্দুল ওয়াহেদকে (৫৫) কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় তাঁকে আদালতের মাধ্যমে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়।
৭ ঘণ্টা আগে
ছাত্রদলের লাগাম টেনে ধরতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, ছাত্রদল ক্যাম্পাসগুলোতে আবার হল দখল, গণরুম, গেস্টরুম সংস্কৃতি ফেরাতে চায়। কিন্তু তারা না থামলে শিবির প্রতিরোধ গড়ে তুলবে। তখন কোনো ক্যাম্পাসে ছাত্রদল ১০ মিনিটও দাঁড়াতে পারবে ন
৮ ঘণ্টা আগে
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের। এর মাস্টারমাইন্ডও জনগণ।
১১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী বলেছেন, জনগণের রায় উপেক্ষা করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবে না। ক্ষমতায় থাকতে হলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। নাহলে জনগণই এর জবাব দেবে।
১২ ঘণ্টা আগে