স্ট্রিম প্রতিবেদক

আউটসোর্সিং নিয়োগের ফলে শ্রমের ক্ষেত্রগুলো সংকুচিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘সরকারি দপ্তরগুলোতে নিয়মিত পদ বিলুপ্ত করে আউটসোর্সিং নিয়োগ দেওয়া হয়েছে। ফলে শ্রমের ক্ষেত্রগুলো ক্রমশ সংকুচিত হচ্ছে এবং শিক্ষিত লাখ লাখ বেকার তৈরি হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘বৈদেশিক মুদ্রা অর্জনকারী সোনালি আঁশ পাট খাতের উৎপাদন ও বিপণন বন্ধ। বাংলাদেশের মানুষের খাদ্যতালিকার অন্যতম উপাদান দেশি তৈরি স্বাস্থ্যসম্মত চিনির পরিবর্তে রাসায়নিকযুক্ত বিদেশি চিনির ওপর নির্ভরতা বৃদ্ধি পেয়েছে। এতে দেশ শ্রমজীবী মানুষের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা হারাচ্ছে।’
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে অগণিত শ্রমিকের আত্মদান ফ্যাসিবাদের পতন ত্বরান্বিত করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৭১ জন নেতাকর্মী এই লড়াইয়ে নিহত হয়েছেন। ৩০ জন রিকশাশ্রমিক এবং অসংখ্য নাম না জানা ভাসমান শ্রমিক এই অভ্যুত্থানে শহীদ হয়েছেন। শ্রমিক শ্রেণির আত্মত্যাগ কেউ কেউ স্বীকার করতে কার্পণ্য করলেও এটাই সত্য। গণতন্ত্র, ভোটাধিকার প্রয়োগ, মানবাধিকার এবং শোষণ ও বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা শ্রমজীবী জনগণের আজন্ম স্বপ্ন।’
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘হাসিনা সরকারের লুটপাট ও দুর্নীতির কারণে সরকারি পাট ও চিনি কলগুলো বন্ধ করে হাজার হাজার শ্রমিককে পথে বসানো হয়েছে। প্রচলিত নিয়মে পাঁচ বছর পরপর ন্যূনতম মজুরি ও জাতীয় বেতন স্কেল ঘোষণার কথা থাকলেও বিগত ১১ বছরের বেশি সময় ধরে তা করা হয়নি।’

সাবেক রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগকে স্বাগত জানালেও এটিকে যথেষ্ট নয় বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, অবিলম্বে তাঁকে গ্রেপ্তার করতে হবে। তাঁর বিচার না হলে জুলাই শহীদদের প্রতি ন্যায়বিচার করা হবে না।
১ মিনিট আগে
ভিডিওকাণ্ডে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলামকে তরুণী নিজেই সেবা করতে চেয়েছেন বলে দাবি করেছেন সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেক। বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা সদরে গণসংবর্ধনা অনুষ্ঠানে এই দাবি করেন তিনি।
৩ মিনিট আগে
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগে জাতির ঘাড় থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, কী কারণে সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন, তা নিয়ে আমাদের আগ্রহ নেই। আমরা আগেই বিবেচনায় নিয়েছিলাম তিনি পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।
১ ঘণ্টা আগে
সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যায় শাহবাগ মোড়ে মিছিল করেন ইনকিলাব মঞ্চের কর্মীরা। পরে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গিয়ে সমাবেশে শেষ হয়।
১ ঘণ্টা আগে