স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে কর্মসূচির ধরনে পরিবর্তন এনেছে দলটি। রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে রাস্তাঘাট বন্ধ হওয়া এবং জনদুর্ভোগ সৃষ্টির যে চেনা চিত্র দেখা যেত, এবার তা পরিহার করে অনাড়ম্বর পরিবেশে দিনটি পালন করা হয়েছে।
এবারের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয় ও বিভিন্ন অঙ্গসংগঠনের দিনব্যাপী কর্মসূচি প্রসঙ্গে কথা বলেছেন বিএনপি সামগ্রী প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের পরিচালক মো. মানিক মিয়া। তিনি জানান, সকাল থেকেই ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, জাসাস, জিয়ামঞ্চসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশে দোয়া মাহফিলের আয়োজন করে।
মানিক মিয়া বলেন, এবার রান্না করা খাবারের বদলে অসচ্ছল মানুষের মধ্যে চাল-ডালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী, শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে নেওয়া উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আগে মাজার জিয়ারত বা বিভিন্ন কর্মসূচিতে অনেক রাস্তা ব্লক হতো। কিন্তু এবার শুধু জনদুর্ভোগের কথা চিন্তা করে কর্মসূচির ধরনে পরিবর্তন আনা হয়েছে। মানুষের চলাফেরার সুবিধার কথা মাথায় রেখেই রাস্তা ব্লক করা থেকে বিরত থাকা হয়েছে।’
তিনি আরও জানান, দলের শীর্ষ নেতৃত্ব এখন ঢাকা শহরের ১৬টি স্পটে ঘুরে ঘুরে কর্মসূচিতে অংশ নিচ্ছেন, যেন কোনো একটি নির্দিষ্ট জায়গায় দীর্ঘক্ষণ অবস্থান করার কারণে যানজট বা সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি না হয়।
জিয়ামঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ রহমান পুতুল বলেন, আগে কর্মসূচির নামে জায়গায় জায়গায় মাইক বাজিয়ে চিৎকার-চেঁচামেচি করা হতো; যার পেছনে মূলত চাঁদাবাজির একটা সম্পর্ক থাকত।
তিনি আরও উল্লেখ করেন, জনদুর্ভোগ যেন না হয় এ বিষয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ রয়েছে। এই অনাড়ম্বর ও শৃঙ্খল কর্মসূচি রাজনৈতিক অঙ্গনে একটি নতুন ও সুন্দর রেওয়াজের সূচনা করেছে।
এবারের কর্মসূচির দিনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে, রাস্তাঘাটে ব্যানার ও পোস্টার কম।
রাস্তাঘাটে চলাচলকারী সাধারণ মানুষ থেকে শুরু করে রিকশাচালকদের সঙ্গেও কথা বলে জানা যায়, শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকীর বিষয়টি তারা জানতেন। তবে অতীতে এ ধরনের দিবসে যেভাবে রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ তৈরি হতো, এবার তেমন কিছু না দেখেননি।
রিকশাচালক মোতালেব জানান, ঈদের ছুটি থাকলেও, এমন দিনে যানজটহীন থাকা কল্পনাতীত।

সংসদ নির্বাচন ঘিরে গড়ে ওঠা ১১-দলীয় ঐক্যের শরিকদের মধ্যে দূরত্ব বাড়ছে। বিভিন্ন স্থানে কেন্দ্রঘোষিত কর্মসূচিতে অনেকে যাচ্ছেন না। দুটি দল নিজ থেকেই তাদের নেতাদের না রাখতে বলছে। খেলাফত আন্দোলন এবং খেলাফত মজলিস ঘোষণা দিয়েই নিষ্ক্রিয়।
১৪ জুলাই ২০২৬
নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি দুঃখ প্রকাশ করেন।
১৪ জুলাই ২০২৬
চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় চলমান বন্যায় প্রাণহানি ও জনজীবনের ব্যাপক বিপর্যয়ের কারণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রা আগামী ১৫ থেকে ১৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।
১৪ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
১৪ জুলাই ২০২৬