স্ট্রিম সংবাদদাতা

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এনসিপির ‘জুলাই সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
সমাবেশ উপলক্ষে মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের ওপর স্থাপিত অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে কথা বলেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
শিক্ষামন্ত্রীর তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, ‘২০২৬ সালের শিক্ষার্থীরা আপনাদের বুঝিয়ে দিচ্ছে, ওই স্ট্যান্টবাজি আর বাংলাদেশে চলবে না। এইচএসসি পরীক্ষার্থীদের হাঁটুসমান পানিতে, বুকসমান পানিতে ডুবিয়ে ডুবিয়ে পরীক্ষা দিতে আপনি বাধ্য করেছেন। আপনি পরীক্ষার প্রশ্নের মধ্যে দুটি সৃজনশীল ভুল দিয়েছেন। ভুল প্রশ্নে কেউ যখন উত্তর মেলাতে পারেন না, তখন একটি পরীক্ষার্থীর মানসিক অবস্থা কেমন হয়, আপনি চিন্তা করেন। আপনারা একটি দুঃখ প্রকাশ করারও প্রয়োজনবোধ করলেন না।’
তিনি আরও বলেন, ‘আপনারা এই শিক্ষার্থীদের মাদকাসক্ত বলছেন। শিক্ষামন্ত্রী, আপনি যাদেরকে "ফার্মের মুরগি" বলেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজকে আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন। এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছিল বলেই শিলং থেকে এসে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন, লন্ডন থেকে এসে প্রধানমন্ত্রিত্ব করছেন।’
শিক্ষার্থীরা গিনিপিগ নন মন্তব্য করে হাসনাত বলেন, ‘শিক্ষার্থীদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা বন্ধ করুন। কিছুদিন পর পর নতুন নতুন জিনিস শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেন। এক্সপেরিমেন্ট ফেল করলে তা আবার তুলে নেন। কারণ আপনাদের সন্তানেরা দেশে নয়, বিদেশে পড়াশোনা করে। অন্যের সন্তানদের নিয়ে রাজনীতি করবেন, পরীক্ষা-নিরীক্ষা করবেন—এই বাংলাদেশে আর তা হতে দেওয়া হবে না।’
এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে সংবেদনশীল আচরণের অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘নাহলে এই শিক্ষার্থীরা যদি রাস্তায় নেমে দৃঢ় অবস্থান নেয়, তাহলে আপনার পাটাতন যে শক্ত না, তা এই অর্ধবেলার আন্দোলনেই বোঝা গেছে।’
রাজনৈতিক ছত্রছায়ায় দেশে অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি শিল্পগোষ্ঠী বসুন্ধরার তীব্র সমালোচনা করে বলেন, ‘আরেকটি গ্রুপ রয়েছে—ভূমিদস্যু, মাফিয়া গ্রুপ বসুন্ধরা। তারা শত শত মাইল জমি দখল করে নিচ্ছে। তাদের কিছু মাফিয়া মিডিয়া সন্ত্রাস রয়েছে। এসবের মধ্য দিয়ে ভূমিদস্যু, চাঁদাবাজ ও ধর্ষকদের পক্ষে অবস্থান নিচ্ছে তারা।’
তিনি আরও বলেন, ‘নদী, খাল রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে দখল হচ্ছে। ব্যবসায়ীরা, ফুটপত্রের হকার, রিকশাওয়ালা ভাইয়েরা হাহাকারের মধ্যে আছেন। ২০০ টাকা আয় করলে ৫০ টাকা বিএনপি, ছাত্রদল ও যুবদলকে চাঁদা দিতে হয়, স্থানীয় এমপিদের চাঁদা দিতে হয়। এই চাঁদাবাজি আর চলবে না। এই চাঁদাবাজির যাত্রা অব্যাহত রাখলে মনে কইরেন না বেশি দিন টিকতে পারবেন না। হাসিনার হয়তো ১৭ বছর লেগেছে। আপনারা আসলেই বলেন যে প্রতিদিন জুলাই হয় না, কিন্তু যেদিন হবে, সেদিন পালানোর জায়গা পাবেন না।’
চট্টগ্রামের বন্যাদুর্গত অঞ্চলে সরকারি সহায়তা পৌঁছায়নি বলেও অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ। চট্টগ্রাম দেশের রাজস্ব খাতে বড় ভূমিকা রাখলেও তাদের জন্য কম বরাদ্দ দেওয়া হয়েছে মন্তব্য করে তিনি বলেন, প্রতিটি জায়গায় সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি থেকে পিছু সরে এসেছে।
জাতীয় সংসদে সংবিধান সংস্কার কমিটি নিয়ে দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল সংসদে দাঁড়িয়ে দম্ভের সঙ্গে বললেন, সংবিধান সংস্কার নাকি সংবিধানে নেই। এটি না থাকলে ২০২৬ সালের নির্বাচনও কোনো সংবিধানে ছিল না। সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ছিল ২০২৯ সালে, আপনার থাকার কথা ছিল শিলংয়ে, প্রধানমন্ত্রীর থাকার কথা ছিল লন্ডনে, নেতাকর্মীদের থাকার কথা ছিল ধানখেতে আর ঢাকা শহরে রিকশা চালানোর কথা ছিল। এই সংবিধানের বিরুদ্ধে গিয়েই ছাত্র-জনতা রাস্তায় নেমেছিল।’
‘কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আপনারা ছাত্র-জনতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছেন। বিএনপি সরকার, আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের পায়ের তলায় মাটি নেই,’ বলেন হাসনাত আব্দুল্লাহ।
এই সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার, মহানগরের আহ্বায়ক শওকত আলী প্রমুখ।
এর আগে ‘জুলাই পদযাত্রা’ করেন দলটির নেতাকর্মীরা।

পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা পরিষদ-সংলগ্ন বাউফল-লেবুখালী আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুমকির ইউএনও আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী এবং পুলিশের সামনে যুবদলের পাঁচ শতাধিক নেতাকর্মী ল
৩ ঘণ্টা আগে
মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৭ ঘণ্টা আগে
অবিচার ও নিপীড়নের প্রতিবাদে আজও বাঙালিকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনেই রাজপথের মানুষের শক্তি ও প্রেরণার উৎস ছিল নজরুলের কবিতা ও গান।
২৭ আগস্ট ২০২৬
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও ইশতেহারের সুফল পেতে সরকারকে কিছুটা সময় দিতে হবে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা বজায় রাখার বিকল্প নেই। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ কথা বলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
২৭ আগস্ট ২০২৬