স্ট্রিম প্রতিবেদক

নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি দুঃখ প্রকাশ করেন।
তবে তিনি ঠিক কোন মন্তব্যের কথা বলেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। আজ মঙ্গলবার বিকেলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষার্থীদের বিক্ষোভের পরই সংসদে তিনি দুঃখ প্রকাশ করেন। আন্দোলনকারীদের অভিযোগ, শিক্ষামন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে উপহাস করেছেন।
সংসদে দাঁড়িয়ে মন্ত্রী বলেন, ‘আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি করেছেন। সে ব্যাপারে বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু বলিনি। যদি কেউ আহত হয়ে থাকেন, আমি দুঃখ প্রকাশ করছি।’
শিক্ষামন্ত্রী সংসদে আরও বলেন, ‘আমরা অনেক পর্যালোচনা করে দেখেছি। গতকাল সোমবার পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষার সময় বৃষ্টি ছিল। অনেকেই ভিজেছে এবং পরীক্ষা সঠিকভাবে দিতে পারেনি—এ ধরনের অভিযোগ এসেছে।’
তিনি বলেন, ‘আমরা যদিও সব সময় পর্যবেক্ষণের মধ্যেই ছিলাম, তারপরও শিক্ষার্থীদের দাবি এসেছে এই পরীক্ষাটি নিয়ে। ইতিমধ্যে বন্যার কারণে আমরা চট্টগ্রাম বোর্ডের প্রতিটি জেলার পরীক্ষা বন্ধ করে দিয়েছি এবং আমাদের পুনরায় পরীক্ষা নিতেই হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘আমরা দেখেছি যে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা আরেকটি প্রশ্নপত্র সেটে যখন আমরা নেব, ফিজিক্স সেকেন্ড পেপার, যুক্তিবিদ্যা ও হিসাববিজ্ঞান সে সময়ে আমরা পুনরায় নেওয়ার ব্যবস্থা করতে পারব।’

পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা পরিষদ-সংলগ্ন বাউফল-লেবুখালী আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুমকির ইউএনও আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী এবং পুলিশের সামনে যুবদলের পাঁচ শতাধিক নেতাকর্মী ল
৩ ঘণ্টা আগে
মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৭ ঘণ্টা আগে
অবিচার ও নিপীড়নের প্রতিবাদে আজও বাঙালিকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনেই রাজপথের মানুষের শক্তি ও প্রেরণার উৎস ছিল নজরুলের কবিতা ও গান।
২৭ আগস্ট ২০২৬
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও ইশতেহারের সুফল পেতে সরকারকে কিছুটা সময় দিতে হবে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা বজায় রাখার বিকল্প নেই। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ কথা বলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
২৭ আগস্ট ২০২৬