স্ট্রিম প্রতিবেদক

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আন্দোলনের সুযোগ নিয়ে কোনো কোনো গোষ্ঠী ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে চায়, এমন কিছু মহলও এই আন্দোলনে সক্রিয় আছে বলে দাবি করেন তিনি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনের নেপথ্যে অন্য কোনো গোষ্ঠীর ভূমিকা আছে কিনা— এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারকে বিব্রত করতে চায়, এমন কিছু মহল তো আছেই। তারা বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে এখানে ঘোলা পানিতে মাছ শিকারের ব্যবস্থা করতে চায়, যেটা দৃশ্যমান হয়েছে।
তিনি বলেন, যারা আন্দোলন করছেন, তাদের মধ্যে অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নন। তাদের দাবি সম্পর্কে সরকার ও শিক্ষামন্ত্রণালয় অবস্থান পরিষ্কার করেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যদি কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে, তাদের আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, ফিজিক্সের দুটি প্রশ্ন ভুল হয়েছে। সে বিষয়ে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত পরিচালনা করবে শিক্ষা মন্ত্রণালয়। তবে সে দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এতে পরীক্ষার্থীরা সন্তুষ্ট। এরপরও যদি কেউ তার পরের পরীক্ষায় অংশ নিতে না পারে, তাদের পরবর্তীতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নেওয়ার সময় সুযোগ দেওয়া হবে। এখানে সমস্যার সমাধান হয়ে গেল।
তিনি বলেন, শিক্ষামন্ত্রীর একটি মন্তব্য ঘিরে সমালোচনা সৃষ্টি হওয়ায় তিনি সংসদে দুঃখপ্রকাশ করেছেন। এ নিয়ে আর বেশি কিছু বলার নেই।
পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাস নিয়ে যারা সরব হয়েছে, তাদের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এগুলো আমরা গুরুত্বের সঙ্গে নিচ্ছি না। তাদের সংখ্যা বেশি নয়। অন্তর্বর্তী সরকারের সময় এমন অপসংস্কৃতি দেখা গেছে। আমরা শিক্ষার মান ক্ষুণ্ন হতে দেব না, এমন কিছু অনুমোদন করব না। আওয়ামী ফ্যাসিবাদের সময় ঢালাওভাবে জিপিএ-৫ দেওয়া বা অটোপাসের ব্যবস্থা করা হয়েছিল। আমরা সেই অপসংস্কৃতির ধারা থেকে বেরিয়ে আসব। আমাদের সন্তানদের প্রকৃত শিক্ষার বিষয়ে আমরা আপসহীন।
সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং শরীফ ওসমান হাদি হত্যায় জড়িত তিনজনকে ভারত থেকে দেশে ফেরত আনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এসব আসামিকে প্রত্যর্পণে আইনগতভাবে যা কিছু করার, আমরা সেটা করেছি। আশা করছি, অল্প সময়ের মধ্যে সাড়া পাব। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি আছে। সেই হিসেবে তাদের পাঠানো হবে। এরই মধ্যে স্থানীয় আদালতে হাদি হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে বেআইনি প্রবেশের মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে। সেটা বিবেচনায় নিয়ে তারা হয়তো একটু সময় নিয়েছে। তবে, প্রত্যর্পণ চুক্তি অনুসারে বিদ্যমান মামলা সত্ত্বেও তাদের দেশে পাঠানো যাবে।

.png)

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন ভোট দেবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ সোমবার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
১৩ মিনিট আগে
চব্বিশের জুলাই আন্দোলন ঘিরে পৃথক দুই হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। বিএনপি ছেড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে যোগ দিয়ে ঝালকাঠি-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। সোমবার (৩১ আগস্ট) রাজধানীর বনানীর সোহাগ নামে এক কিশোরকে হত্যা
২৬ মিনিট আগে
আসন্ন রমজান ও পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা বিবেচনায় এসএসসি পরীক্ষা এগিয়ে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তাই আগামী এসএসসি পরীক্ষা রোজার পরেই অনুষ্ঠিত হবে। আজ সোমবার (৩১ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
৪১ মিনিট আগে
বাংলাদেশের জনগণ গণতন্ত্রকামী এবং এ দেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
১ ঘণ্টা আগে