স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন।
বৈঠকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যসংক্রান্ত বিষয়সহ নির্বাচন, প্রচার কৌশল ও রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়ে বলে জানিয়েছেন স্থায়ী সালাহউদ্দিন।
গতকাল সোমবার রাজধানী গুলশানে অবস্থিত দলটির চেয়ারপারসনের কার্যলয়ে রাত সাড়ে ৮টা থেকে ১১ টা পর্যন্ত চলে বৈঠকটি। বৈঠকে দলটির স্থায়ী কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
তবে এটি বিশেষ কোন মিটিং নয় বলে জানিয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তবে দলটির এই সংকটময় পরিস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন কি না এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, ‘উনি শীঘ্রই চলে আসবেন।’
বেগম জিয়ার শারিরীক অবস্থা সর্ম্পকে তিনি বলেন, ‘ম্যাডামের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে যাবতীয় যা কিছু ইনফরমেশন বা তথ্য আছে ডক্টর জাহিদ সাহেবের কাছে। এ বিষয়ে উনি বলবেন।’

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১ ঘণ্টা আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
২ ঘণ্টা আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৭ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৪ ঘণ্টা আগে