এফডিআই বাড়াতে এনসিপির রোডম্যাপ, লক্ষ্য জিডিপির ৫ শতাংশবাংলাদেশে টেকসই বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ বিনিয়োগ রোডম্যাপ উপস্থাপন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
খালেদা জিয়ার জন্য আসছে ‘চ্যালেঞ্জার ৬০৪’বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যেতে আসছে ‘চ্যালেঞ্জার ৬০৪’ নামের একটি উড়োজাহাজ। শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে লং রেঞ্জের জেট বিমানটি বাংলাদেশে অবতরণ করবে।
শনিবার ঢাকায় পৌঁছাবে এয়ার অ্যাম্বুলেন্স, রোববার লন্ডনে নেওয়া হতে পারে খালেদা জিয়াকেআগামীকাল শনিবার ঢাকায় পৌঁছাবে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স। জার্মানি থেকে কাতার সরকারের বিশেষ ব্যস্থাপনায় এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে পারে বলে জানা গেছে।
বিজয়ের বাঁশি চট্টগ্রাম থেকেই বাজবে: জামায়াত আমিরআগামী নির্বাচনে বিজয়ের বাঁশি চট্টগ্রাম থেকেই বাজবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে। তবে দেশে এখনো ফ্যাসিবাদ রয়ে গেছে।
আগামী নির্বাচনে একদল ইসলামের পক্ষে থাকবে, আরেকদল বিপক্ষে: ফয়জুল করীমআসন্ন জাতীয় নির্বাচনে দেশের মানুষ দুইভাগে ভাগ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
দ্বিতীয় দফায়ও নুর-রাশেদের আসনে প্রার্থী দেয়নি বিএনপিআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে দুই দফায় ২৭২টি আসনে প্রার্থী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২৮টি আসনে এখনো প্রার্থী দেয়নি দলটি। এর মধ্যে নুরুল হক নুর ও রাশেদ খাঁনের আসনও রয়েছে।
গণতন্ত্র মঞ্চের কেবল মান্না-সাকির আসন ফাঁকা রাখল বিএনপিযুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চের জ্যেষ্ঠ কয়েকজন নেতাকে অনেকটা পাশ কাটিয়ে বিভিন্ন আসনে প্রার্থী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি হত্যা: এনসিপির তীব্র নিন্দা ও বিচার দাবিভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশের দুই নাগরিককে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
অনিবার্য পরিস্থিতি না হলে যথাসময়ে নির্বাচন চাই: নজরুল ইসলাম খানবিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে ও নির্বাচন যাতে নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয়, সেই লক্ষ্যে বিএনপি নির্বাচন প্রক্রিয়ার মধ্যে থাকতেই চায়।
আসিফ মাহমুদের ভোটার হওয়া ঢাকা-১০ আসনে প্রার্থী দিয়েছে বিএনপিআসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১০ নির্বাচনী এলাকায় শেখ রবিউল আলমকে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর আগে, একই নির্বাচনী এলাকা থেকে ভোটার হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এবার তাসনিম জারা-পাটওয়ারীর আসনে প্রার্থী দিয়েছে বিএনপিআসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গত মাসের (নভেম্বর) শুরুতে ২৩৭ জনকে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি। প্রথম দফায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের অনেকের পছন্দের আসনে প্রার্থী দেয় দলটি।
রয়টার্স /হাসিনা-পরবর্তী রাজনীতির মাঠে জায়গা পেতে জেন জিদের সংগ্রামগণঅভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা থেকে শেখ হাসিনাকে অপসারণে ভূমিকা রাখা শিক্ষার্থীরা এ বছর নতুন রাজনৈতিক দল গঠন করলে হাজারো মানুষ তাদের প্রতিশ্রুতি শোনার জন্য সমবেত হন। কিন্তু সেই রাস্তার শক্তিকে ভোটে রূপান্তর করতে এখন হিমশিম খাচ্ছে দলটি।
আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণাএর আগে নভেম্বরের শুরুতে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৩৭টিতে প্রার্থী ঘোষণা করে বিএনপি। পরে একটি আসনে প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়। বাকি ৬৪ আসনের মধ্যে এবার ৩৬টি আসনে প্রার্থী দিল দলটি।
ছয় দিনব্যাপী ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচি বিএনপিরবিএনপি ঘোষিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক বিশেষ কর্মসূচি আগামী ৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। শেষ হবে ১৩ ডিসেম্বর। তবে ১২ ডিসেম্বর কোনো কর্মসূচি রাখা হয়নি। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে এ কর্মসূচিকে কেন্দ্র করে গঠিত কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
খুলনা-১ আসনে জামায়াতের মনোনয়ন পেলেন কৃষ্ণ নন্দীখুলনা জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হোসাইন গতকাল বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় জানান, গত ১ ডিসেম্বর খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে এসে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এই সিদ্ধান্ত দেন। পরবর্তীতে গতকাল বুধবার বিকেলে স্থানীয় পর্যায়ের নেতাদের বৈঠকে এটি আলোচিত হয় এবং সিদ্ধান্ত বহাল রাখা হয়।
চশমা প্রতীকে নির্বাচন করবে আট দলের শরিক জাগপাচশমা প্রতীক নিয়ে জাতীয় নির্বাচনে আট দলের প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।
খালেদার চিকিৎসায় ঢাকায় ব্রিটিশ চিকিৎসকবিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা কাজে সহায়তা করার জন্য যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল ঢাকা পৌঁছেছেন। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তিনি।