জনগণের রায়কে সম্মান না করলে গণতন্ত্রপন্থী হওয়া যায় না: জামায়াত আমিরযারা জনগণের রায়কে সম্মান করে না, তারা কখনো গণতন্ত্রপন্থী হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এসময় তিনি সরকারকে গণভোটের রায়ের প্রতি সম্মান দেখিয়ে তা বাস্তবায়নের আহ্বান জানান।
সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোকবাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ হারুন অর রশীদ রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
প্রাথমিকে বাধ্যতামূলক সংগীত-নৃত্য•প্রতিবাদে দুই দিনের বিক্ষোভ কর্মসূচি মামুনুল হকেরপ্রাথমিক বিদ্যালয়ে সংগীত, নৃত্য ও নাট্যকলাকে বাধ্যতামূলক করার সরকারি উদ্যোগের প্রতিবাদে দুই দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলের আমির মাওলানা মামুনুল হক জানিয়েছেন, আগামী ১৮ জুন ঢাকায় এবং ১৯ জুন সারা দেশে একযোগে এ কর্মসূচি পালিত হবে।
বিএনপি এখন সংস্কার শব্দটিই মুখে নেয় না: শফিকুল মাসুদক্ষমতার পালাবদলের পর বিএনপি সরকার এখন আর সংস্কার শব্দটি উচ্চারণই করে না বলে অভিযোগ করেছেন জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, সংস্কারের নাম শুনলেই সরকার আতঙ্কিত হয়ে পড়ে এবং ভয়ে ফুলেফেঁপে ওঠে।
সাক্ষাৎকারে আলাউদ্দীন মোহাম্মদ•আমরা তুরস্কের সমাজ ও রাষ্ট্রব্যবস্থা থেকে শিখতে চাইসম্প্রতি বাংলাদেশ সফরে এসে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বাংলাদেশের সক্রিয় সব রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। এনসিপির সঙ্গেও আলোচনা হয়েছে তাঁদের। কি আলোচনা হলো? তুরস্কের সঙ্গে এনসিপির কেমন সম্পর্ক গড়ে উঠতে পারে? সঙ্গে তুরস্কের
মদ-জুয়া নিষিদ্ধ করলে সরকারকে সহযোগিতা করব: মামুনুল হকমদ-জুয়া নিষিদ্ধ এবং মাদকের আখড়া উৎপাটন করলে বিরোধীদল সরকারকে সহযোগিতা করবে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। শনিবার (১৩ জুন) চট্টগ্রামের লালদীঘি ময়দানে ১১-দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে এ কথা বলেন তিনি।
মদের সঙ্গে জামায়াতকে জড়িয়ে প্রধানমন্ত্রী ভুল তথ্য দিয়েছেন: আমিরপ্রস্তাবিত বাজেটে মদের দাম বৃদ্ধির প্রতিবাদে বিরোধীদল বিক্ষোভ করেছে—প্রধানমন্ত্রীর এমন বক্তব্যকে ‘মিথ্যা ও ভুয়া’ দাবি করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (১৩ জুন) চট্টগ্রামের লালদিঘী ময়দানে ১১-দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ্যে পরিবর্তনের ছাপ নেই: মঞ্জুআমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, জুলাই অভ্যুত্থানের পর রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় বড় ধরনের পরিবর্তনের প্রত্যাশা ছিল জনগণের। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়া সরকারের কারও মধ্যে পরিবর্তনের তেমন কোনো ছাপ দেখা যাচ্ছে না।
ভারতকে নাহিদ, সীমান্তে হত্যা জারি রেখে বন্ধুত্ব অসম্ভবজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে মর্যাদার ভিত্তিতে। সীমান্ত হত্যা অব্যাহত রেখে তাদের মুখে বন্ধুত্বের কথা মানায় না।
বাজেটকে ‘ঋণনির্ভর ও জনবিরোধী’ বলল জামায়াতপ্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে অত্যধিক ঋণনির্ভর, উচ্চাভিলাষী ও জনবিরোধী বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নেতারা বলেছেন, বাজেটে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি।
এনসিপির সর্বোচ্চ ফোরামে আরও ৬ নেতাজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পর্ষদে’ আরও ছয়জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে পর্ষদের সদস্য সংখ্যা বেড়ে হয়েছে ১৮ জন। বৃহস্পতিবার (১১ জুন) রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।