ওলিউর রহমান

রমজান বিদায় নিয়েছে। কিন্তু ইবাদতের দরজা তো বন্ধ হয়নি। একজন মুমিনের জন্য ইবাদত কোনো নির্দিষ্ট মাসে সীমাবদ্ধ নয়। বছরজুড়েই তা অব্যাহত থাকে। শাওয়ালের ৬ রোজা, জিলহজের আরাফার রোজা, মুহাররমের আশুরার রোজা, প্রতি মাসের আইয়ামে বীজ– এসব নফল রোজা যেন মুমিনের জীবনে তাকওয়ার ধারা সচল রাখার বিভিন্ন ধাপ।
ঈদের আনন্দ শেষে জীবনের স্বাভাবিক ছন্দে ফিরে আসার এই সময়ে শাওয়ালের ৬ রোজা আমাদের জন্য এক বিশেষ সুযোগ হয়ে আসে, যা রমজানের অর্জনকে ধরে রাখতে সাহায্য করে এবং ইবাদতের ধারাবাহিকতা অটুট রাখে।
হাদিসের আলোকে শাওয়ালের রোজা
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি রমজানের রোজা রাখল, তারপর শাওয়াল মাসে ছয়টি রোজা রাখল, সে যেন সারা বছর রোজা রাখল।’ (সহিহ মুসলিম)
সারা বছর রোজা রাখা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু শাওয়াল মাসে ৬ রোজা রাখতে পারলে আল্লাহ তাআলা সারা বছর রোজা রাখার সওয়াব প্রদান করবেন। এটি আল্লাহ তাআলার অনেক বড় অনুগ্রহ।
কেন এই রোজা গুরুত্বপূর্ণ
শাওয়ালের ৬ রোজা শুধু একটি নফল ইবাদত নয়; এটি একটি আধ্যাত্মিক ধারাবাহিকতা।
১. রমজানের গ্রহণযোগ্যতার আলামত
উলামায়ে কেরাম বলেন, কোনো নেক আমলের পর আরেকটি নেক আমল করার তাওফিক পাওয়া, পূর্ববর্তী আমল কবুল হওয়ার একটি সুসংবাদ।
২. ইবাদতের ধারাবাহিকতা রক্ষা
রমজানে আমরা তাকওয়া ও সংযমের যে অভ্যাস গড়ে তুলি, তা যেন হঠাৎ করেই থেমে না যায়। এই ছয়টি রোজা সেই ধারাকে সচল রাখে।
৩. আত্মসংযমের প্রশিক্ষণ
ঈদের পর যখন মানুষ আবার ভোগ-বিলাসে ফিরে যায়, তখন এই রোজাগুলো একজন মুমিনকে স্মরণ করিয়ে দেয়– তাঁর জীবনের উদ্দেশ্য কেবল ভোগ নয়, বরং আত্মশুদ্ধি।
কীভাবে রাখবেন
শাওয়ালের এই ছয় রোজা একটানা রাখা জরুরি নয়। পুরো মাসে আলাদা আলাদা দিনেও রাখা যায়। ধারাবাহিকভাবেও রাখা যায়। তবে ঈদের পরপরই রাখা উত্তম। অবশ্য মাসের যেকোনো সময় রাখা যাবে।
এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো– কারও ওপর রমজানের কাজা রোজা থাকলে আগে সেটি আদায় করে নেওয়া উত্তম। এরপর শাওয়ালের রোজা। কেন না নফলের গুরুত্ব ফরজের চেয়ে বেশি নয়।
একটি সূক্ষ্ম বার্তা
রমজান আমাদের জীবনে একটি ঋতুর মতো, যা এসে হৃদয়কে সবুজ করে দেয়। কিন্তু একজন মুমিনের কাজ হলো সেই সবুজতাকে বছর ধরে রাখা। শাওয়ালের ছয় রোজা সেই চেষ্টার একটি ছোট কিন্তু অর্থবহ পদক্ষেপ।
ঈদের আনন্দের পর যে শূন্যতা অনেক সময় মনে দোলা দেয়, শাওয়ালের এই রোজাগুলো তা পূরণ করতে পারে এক গভীর প্রশান্তিতে। এটি আমাদের মনে করিয়ে দেয়– ইবাদত কোনো এক মাসের জন্য নয়। বরং এটি অবিরাম একটি যাত্রা।

দৃশ্য-১: কোরবানির ঈদের দিন দুপুর। শহরের মহল্লাতে এসময় সমাজের নিম্ন আয়ের কিছু মানুষ মাংস সংগ্রহের জন্য বের হয়। বাসায় বাসায় ঘুরে এক টুকরো, দুই টুকরো মাংস সংগ্রহ করে দলবেঁধে। রাতের বেলায় সেই মাংস রান্না করে তারা ঈদের দিনে ভাল-মন্দ খায়।
১১ দিন আগে
জিলহজ মাস ইবাদত, ত্যাগ ও আত্মসমর্পণের অনন্য এক মৌসুম। হজ ও কোরবানির মতো ইসলামের দুই মহান ইবাদত এ মাসের সঙ্গেই জড়িত। তাই মুসলিম উম্মাহর কাছে জিলহজ মাসের গুরুত্ব অত্যন্ত গভীর ও তাৎপর্যপূর্ণ।
১৩ দিন আগে
সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৭ মে বুধবার দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে। সৌদি আরবের পরের দিন বাংলাদেশে ঈদ উদযাপিত হয়।
২১ দিন আগে
ইউএইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুসারে কাতার ও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আগামী ২৭ মে ঈদুল আজহা হবে। সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়।
১২ মে ২০২৬