স্ট্রিম ডেস্ক

সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৭ মে বুধবার দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে। সৌদি আরবের পরের দিন বাংলাদেশে ঈদ উদযাপিত হয়।
রোববার (১৭ মে) সন্ধ্যায় সৌদি আরবের সুপ্রিম কোর্ট জিলহজ মাসের চাঁদ দেখার বিষয় জানিয়েছে বলে খবর দিয়েছে খালিজ টাইমস। সুপ্রিম কোর্ট জানায়, ১৮ মে সোমবার থেকে জিলহজ মাস শুরু। সেই অনুযায়ী পবিত্র আরাফাতের দিন হবে ২৬ মে মঙ্গলবার এবং পরের দিন ২৭ মে বুধবার পবিত্র ঈদুল আজহা।
এদিকে, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় একই দিনে ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দিয়েছে। তুরস্কেও জ্যোতির্বিজ্ঞানের ক্যালেন্ডার অনুযায়ী ২৭ মে ঈদুল আজহা।
জ্যোতির্বিজ্ঞানীরা জানান, রোববার জিলকদ মাসের ২৯তম দিনে সূর্যাস্তের পর জিলহজ মাসের নতুন চাঁদ স্পষ্টভাবে দেখা গেছে।
গত ১২ মে বৈজ্ঞানিক বিশ্লেষণ করে কাতার ও সংযুক্ত আরব আমিরাত ২৭ মে ঈদের পূর্বাভাস দিয়েছিল। সৌদি আরবে নির্ধারিত হওয়ায় বাংলাদেশে আগামী ২৮ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা রয়েছে।

.png)

হজরত মুহাম্মাদ (সা.) ছিলেন আল্লাহর প্রিয় রাসুল, আর মানুষের জন্য সর্বোত্তম আদর্শ। কিন্তু তাঁর জীবন শুধু ইবাদত ও আধ্যাত্মিকতার মধ্যে সীমাবদ্ধ ছিল না। তিনি ছিলেন স্বামী, পিতা, প্রতিবেশী, শিক্ষক, ব্যবসায়ী, সমাজসংস্কারক, রাষ্ট্রনায়ক ও সেনাপতি। জীবনে সুখ-স্বাচ্ছন্দ্যের সময় যেমন তিনি দেখেছেন, তেমনি দেখেছ
২১ আগস্ট ২০২৬
বাংলাদেশের আকাশে আজ ১৪৪৮ হিজরির রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ১৫ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে এবং ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।
১৩ আগস্ট ২০২৬
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকায় এমন কিছু দিন আছে, যেগুলোর সঙ্গে এ দেশের মুসলিম সমাজের ধর্মীয় ও সাংস্কৃতিক স্মৃতি গভীরভাবে জড়িয়ে আছে। আখেরি চাহার শোম্বা তেমনই একটি দিন। আজ ১২ আগস্ট আখেরি চাহার শোম্বা উপলক্ষে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছুটি রয়েছে।
১২ আগস্ট ২০২৬
দিনভর ব্যস্ততা, দুশ্চিন্তা ও হিসাব-নিকাশের মধ্য দিয়ে কাটে আমাদের জীবন। কিন্তু নামাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে একজন মুমিনের সামনে খুলে যায় এক ভিন্ন জগত। যেখানে তিনি একান্তে নিজের প্রতিপালকের সঙ্গে কথোপকথনে দাঁড়ান। সে মুহূর্তে অন্তরের একাগ্রতা, বিনয় ও আল্লাহমুখিতা—এসবই নামাজের প্রকৃত সৌন্দর্য।
৩১ জুলাই ২০২৬