স্ট্রিম প্রতিবেদক

কক্সবাজার বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনে স্থাপিত ফ্রি ওয়াইফাই সেবা পরিদর্শন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। আজ শনিবার (১১ এপ্রিল) এই সেবা পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে মন্ত্রী ও উপদেষ্টা ফ্রি ওয়াইফাই সেবার গুণগত মান, ইন্টারনেটের গতি এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতার বিষয়ে সরেজমিনে খোঁজখবর নেন। তারা সেবার মান বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এবং ট্রেনগুলোতে ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে। এই উদ্যোগের ফলে দেশি-বিদেশি যাত্রী ও পর্যটকরা সহজেই উচ্চগতির ইন্টারনেট সুবিধা উপভোগ করতে পারবেন, যা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে একটি বড় পদক্ষেপ।’
প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ তার বক্তব্যে বলেন, ‘আমরা ধাপে ধাপে সারাদেশে ফ্রি ওয়াইফাই সেবা সম্প্রসারণ করছি। কক্সবাজার একটি আন্তর্জাতিক পর্যটন নগরী হওয়ায় এখানে পর্যটকদের ডিজিটাল নিরাপত্তা ও সংযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এরই মধ্যে রেলওয়ে স্টেশন ও বিমানবন্দরে এই সেবা চালু হয়েছে।’
তিনি আরও জানান, ভবিষ্যতে কক্সবাজারের অন্যান্য গুরুত্বপূর্ণ পর্যটন স্পটগুলোকেও ফ্রি ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
পরিদর্শন শেষে মন্ত্রী এবং উপদেষ্টা কক্সবাজার রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।
এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির এমডি ড. মুহাম্মদ ইমাদুর রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আসলাম হোসেন এবং বিটিসিএল-এর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তথ্যপ্রযুক্তি খাতের সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস’ (বেসিস) নির্বাচনে ‘ব্রিফকেস কোম্পানি’র আড়ালে ভুয়া ভোটার অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে।
৫ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকদিন ধরেই মায়েদের ‘ব্রেস্টফিডিং’ নিয়ে বিভিন্ন মন্তব্য ঘুরে বেড়াচ্ছে। বলা হচ্ছে, নানা কারণে মায়েরা তাদের শিশুদের ব্রেস্টফিডিং করান না। ফলে শিশুরা সংক্রামকসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়। তবে বিজ্ঞানীরা বলছেন এই দুটি ধারণাই ভুল।
২ দিন আগে
বিশ্বায়নের যুগে বর্তমানে শিশুদের দৈনন্দিন জীবনে মোবাইল, ট্যাবলেট ও টিভি যেন অবিচ্ছেদ্য অংশ। এখন অধিকাংশ পরিবারই শিশুকে খাওয়ানো থেকে শুরু করে শান্ত রাখা পর্যন্ত নানা কাজে স্ক্রিন ব্যবহার করে। খেলার মাঠ, বই কিংবা সামাজিক মেলামেশার পাশাপাশি স্ক্রিনও এখন তাদের শেখা ও বিনোদনের প্রধান মাধ্যম।
২ দিন আগে
ভোজনরসিকদের খুবই প্রিয় একটি খাবার ‘লবস্টার’। ইদানীং ‘লাক্সারি ফুড’ হিসেবে ফাইন ডাইন রেস্টুরেন্টগুলোতে এর চাহিদা ব্যাপক।
৪ দিন আগে