স্ট্রিম ডেস্ক

জিয়াউর রহমানের এতো অল্প বয়সে এতো কিছু অর্জন করাকে বিস্ময়কর বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার (৩০ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
পোস্টে তিনি বলেন, ক্ষমতা রাজনীতিবিদদের নিঃস্ব এবং নিঃসঙ্গ করে দেয়। আপনি আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় আসবেন, ক্ষমতা আপনার জনপ্রিয়তা শুষে আপনাকে অজনপ্রিয় করে ছেড়ে দিবে। এর একমাত্র উজ্জ্বল ব্যতিক্রম ছিলেন জিয়াউর রহমান।
জিয়াউর রহমানকে নিয়ে তৈরি ডকুমেন্টারি নিয়ে তিনি বলেন, জিয়াউর রহমানকে নিয়ে বানানো ডকুমেন্টারির ওপেনিং মনোলগে এরকম কিছু একটা লিখছিলাম। ডকুমেন্টারি লিংক নিচে দিয়ে দিবো। দেখতে পারেন।
তিনি আরও বলেন, জিয়াকে নিয়ে ফেসবুকে কিছু লিখছি আমার মনে পড়ে না। কারণটাও সংগত। ফেসবুক দেশে আসা আর ফ্যাসিবাদ আসা দুইটাই কাছাকাছি সময়ে। ফলে এটা ছিলো সব সময় অবদমিত একটা ব্যাপার।
ফারুকী লেখেন, ডকুমেন্টারিটার স্ক্রিপ্ট লিখার সময় এই আক্ষেপ যতখানি সম্ভব মাথায় রাখার চেষ্টা করছি। জিয়া ছিলো বাংলাদেশের প্রথম স্টেটসম্যান। বাংলাদেশের গণতন্ত্র-অর্থনীতি সবকিছুর ভিত তার সরকারের হাত ধরে। কিভাবে? সব উত্তর ঐ ডকুমেন্টারিতে আছে।
জিয়াউর রহমানের কর্ম নিয়ে তিনি বলেন, এতো কিছু যে লোকটা করছিলেন, কত বছর বেঁচে ছিলেন উনি? ৪৫ বছর। ভাবা যায়? আমার চেয়েও সাত বছর কম ছিলো মৃত্যুর সময় উনার বয়স। আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৫ বছর কম। এতো অল্প বয়সে এতো কিছু এচিভ করা? তাও এরকম একটা ফাঁকিবাজ প্রশাসন নিয়া? বিস্ময়কর।
তিনি আরও বলেন, 'আজকে কোনো রকম গিল্ট ফিলিং ছাড়া যে জিয়াকে নিয়া কথা বলা যাচ্ছে এটাও জুলাইয়ের অবদান। ‘জিয়া ঊর্দি পরা, জিয়া বাঙালি সংস্কৃতির শত্রু, জিয়া প্রগতিশীল না’- এরকম কত কালচারাল গিল্ট ট্রিপ দিয়া রাখা হইছিলো আমাদের। জুলাই এইসব চুরমার করে দিছে। সো লেটস কিপ টকিং অ্যাবাউট জিয়া, উইদাউট মেকিং হিম আ গডলাইক পারসোনা। অবশ্য, বিএনপি মুজিব ধর্মের মতো জিয়াধর্ম তৈরি করতে পারবে না। সো, ডোন্ট ওরি।'

.png)

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আন্দোলনের সুযোগ নিয়ে কোনো কোনো গোষ্ঠী ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সরকারকে বিব্রত অবস্থায় ফেলতে চায়, এমন কিছু মহলও এই আন্দোলনে সক্রিয় আছে বলে দাবি করেন তিনি।
৩২ মিনিট আগে
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ‘খুনি হাসিনার ফাঁসির দড়ি আমরা হাতে নিয়ে বসে আছি। তারা বাংলাদেশে আসুক, জনগণকে সঙ্গে নিয়ে ফাঁসির রায় কার্যকর করার জন্য যা যা করণীয়, সবই করা হবে।’ বৃহস্পতিবার জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
৪০ মিনিট আগে
জুলাই গণঅভ্যুত্থান বিষয়ে বাংলা একাডেমি প্রকাশিত তিনটি বইয়ের পাঠ-পর্যালোচনা অনুষ্ঠান হবে আজ বৃহস্পতিবার। বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে বিকেল ৪টায় এ আয়োজন করা হয়েছে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি লবণ কারখানায় শর্ট সার্কিট থেকে আগুন লেগে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
২ ঘণ্টা আগে