
জার্মানির মারিও গোটশের পর বিশ্বকাপের ইতিহাসের মাত্র দ্বিতীয় বদলি খেলোয়াড় হিসেবে ফাইনালের জয়সূচক গোলটি করেছেন ফেরান তোরেস। আর এই ঐতিহাসিক গোলের পর স্প্যানিশ ফরোয়ার্ডের বলেন–যার যোগ্য ঈশ্বর কেবল তাদের পুরস্কৃত করেন।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অতিরিক্ত সময়ে ১০৬ মিনিটে আর্জেন্টিনার ডিফেন্স ভেঙে বল জালে জড়ান তোরেস। এই গোলেই উল্লাসে মেতে ওঠে পুরো স্প্যানিশ শিবির। ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সোনালি ট্রফি ঘরে তুলল লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।
তোরেস বলেন, ‘বিপক্ষ দলে যখন মেসি থাকলে যেকোন সময় অঘটন ঘটার ভয় থাকে। তবে আমরা স্বাভাবিক খেলাটা খেলেছি, যা আমার কাছে গুরুত্বপূর্ণ। ঈশ্বর আমাকে লড়াই করার শক্তি দিয়েছেন এবং দিন শেষে তিনি কেবল যোগ্যদেরই পুরস্কৃত করেন।’
তিনি আরও বলেন, ‘এই গোলটি আমাদের দেশের ৪ কোটি ৭০ লাখ মানুষের জন্য। সবকিছু আগে লেখা ছিল, আর আমাদের জিততেই হতো।’
এই জয়ের মাধ্যমে টানা ৩৮ ম্যাচে অপরাজিত থাকার এক নতুন ইতিহাস গড়ল স্পেন, যা ইউরোপ ও দক্ষিণ আমেরিকার ফুটবল ইতিহাসে যেকোনো দলের জন্য সর্বোচ্চ।
ম্যাচজুড়ে স্প্যানিশদের একচ্ছত্র আধিপত্য থাকলেও গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ১০৬ মিনিট পর্যন্ত। বদলি হিসেবে নামা নিকো উইলিয়ামসের অ্যাসিস্ট থেকে নিখুঁত ফিনিশিংয়ে আর্জেন্টিনার জালে বল পাঠান তোরেস।
ফাইনালে আর্জেন্টিনার পারফরম্যান্স ছিল হতাশাজনক। বিশ্বকাপের ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে কোনো শট না নেওয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছে আলবিসেলেস্তেরা। ম্যাচের ১১৭ মিনিটে দলের প্রথম শটটি আসে মেসির পা থেকে। এর আগে ম্যাচের শেষভাগে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এনজো ফার্নান্দেজ।
বিশ্বকাপ জয়ের পাশাপাশি এবারের আসরের ব্যক্তিগত সব বড় পুরস্কারও নিজেদের করে নিয়েছে স্প্যানিশ ফুটবলাররা। টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বার্সার তরুণ ডিফেন্ডার পাও কুবারসি, সেরা গোলরক্ষকের ‘গোল্ডেন গ্লাভস’ জিতেছেন উনাই সিমোন এবং পুরো আসরে দুর্দান্ত খেলে মেসিকে পিছনে ফেলে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের ‘গোল্ডেন বল’ নিজের নামে করেছেন স্প্যানিশ অধিনায়ক রদ্রি।
.png)

সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তাঁর এই বিদায়কে সম্মান জানাতে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের এই মৌসুমে প্রত্যেক দলের প্রথম ম্যাচে ১ মিনিট করতালির সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ম্যাচের ১০ম মিনিটে খেলা থামিয়ে এই শ্রদ্ধা জানানো হচ্ছে।
৪১ মিনিট আগে
দেশে ভালো উইকেটে খেলার ইতিবাচক মানসিকতা ও ধারাবাহিক প্রস্তুতির ফলে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দল সাফল্য পাচ্ছে বলে মনে করেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।
১৭ ঘণ্টা আগে-712cdd-256x144.webp)
ঘরোয়া ক্রিকেটের সব সংস্করণে ম্যাচ ফি দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি তামিম ইকবাল এই সিদ্ধান্তের কথা জানান।
২০ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ফুটবলকে লিওনেল মেসি বিদায় জানিয়েছেন দুই দিন হলো। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকাকে সম্মান জানাতে এবার নজিরবিহীন এক সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
০৩ সেপ্টেম্বর ২০২৬