স্ট্রিম প্রতিবেদক

সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন পেসার রুবেল হোসেন। খেলার বাইরে থাকায় মাঠ থেকে বিদায় নিতে পারেননি তিনি। এ কারণে দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে বিশেষভাবে সম্মান জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার (২০ এপ্রিল) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শুরুর আগে রুবেল হোসেনকে এ বিশেষ সম্মাননা দেওয়া হবে। এ সময় মাঠের জায়ান্ট স্ক্রিনে তার ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলো দেখানো হবে।
১২ বছরের বেশি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ১৯৩টি উইকেটের মালিক রুবেল। পেসার হান্ট থেকে উঠে আসা রুবেল ২০০৯ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলে আন্তর্জাতিক ম্যাচ শুরু করেন। অভিষেকের পর থেকেই তিনি ছিলেন বাংলাদেশের গতিময় বোলার।
তার ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল মুহূর্ত ছিল ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ। অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে তার জাদুকরী স্পেলে জিমি অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড বোল্ড আউট হয়। ম্যাচটি জেতার কারণে প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে যায় বাংলাদেশ।
এছাড়া ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিকসহ ২৬ রানে ৬ উইকেট তুলে নেন তিনি।
পরিসংখ্যান অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেটে রুবেল হোসেন ১০৪ ওডিআই ম্যাচে ১২৯ উইকেট পান। এছাড়া ২৭ টি-টোয়েন্টিতে ২৮ উইকেট ও ২৭ টেস্টে ৩৬ উইকেট পান তিনি।

যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড ও ম্যাচ নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনায় বিশ্ব ফুটবলে বিতর্ক থামছে না। এ ঘটনায় ফুটবলের নিয়ম ভঙ্গের অভিযোগ তুলে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের সিদ্ধান্ত নিয়েছে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ)।
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ম্যাচ পাতানোর অভিযোগ নতুন নয়। এবারও এমন অভিযোগ উঠেছিল। বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে তদন্ত শেষে তারা জানিয়েছে, টুর্নামেন্টের কোনো ম্যাচে বেটিং বা ম্যাচের ফল প্রভাবিত করার মতো কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
৬ ঘণ্টা আগে
একই মাঠ, একই প্রতিপক্ষ। মাঝখানে কেটে গেছে ১৭ বছর। বৃহস্পতিবার (২৩ জুলাই) ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ২০২৭ সালের ঘরের মাঠের আন্তর্জাতিক সূচি প্রকাশ করে। সেখানে বাংলাদেশের একটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে লর্ডসে।
৮ ঘণ্টা আগে
বিশ্বকাপের সেরা একাদশে মেসি, এমবাপ্পে, হলান্ড কিংবা রদ্রির মতো তারকা থাকবে এমনটা প্রত্যাশিত। তবে এবারের বিশ্বকাপ শুধু প্রতিষ্ঠিত তারকারা নয়, আলোচনায় উঠে এসেছে নতুন মুখও। সেই বিবেচনাতেই ঢাকা স্ট্রিম তাঁদের বিশ্বকাপ সেরা একাদশ সাজিয়েছে।
২২ জুলাই ২০২৬