সড়কে বাস উল্টে কাস্টমস কর্মকর্তা নিহত

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ফেনী

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ৫৫
আবদুল আলীম সিলেট কাস্টমস অফিসে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। ছবি: সংগৃহীত
আবদুল আলীম সিলেট কাস্টমস অফিসে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। ছবি: সংগৃহীত

ফেনীতে মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আবদুল আলীম (৩৬) নামে কাস্টমস কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় আহত হন অন্তত ছয়জন। রোববার (৬ সেপ্টেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে লালপোল এলাকায় স্টার লাইন ফিলিং স্টেশনের পাশে এই দুর্ঘটনা ঘটে।

আবদুল আলীম সিলেট কাস্টমস অফিসে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকার আবদুল কাদেরের একমাত্র ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, চট্টগ্রামমুখী লেনে একটি ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা সিডিএম পরিবহনের বাসের চালক নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি সড়কের ডান পাশের রোড ডিভাইডারের ওপর উঠে উল্টে যায়। এতে বাসের অন্তত সাত যাত্রী আহত হন।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহত ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবদুল আলীমকে মৃত ঘোষণা করেন।

আবদুলী আলীমের খালাতো ভাই আরিফুল ইসলাম বলেন, ছুটিতে সিলেট থেকে ট্রেনে ফেনী এসেছিলেন আবদুল আলীম। পরে ফেনীর মহিপাল থেকে সিডিএম পরিবহনের বাসে বারইয়ারহাটে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

মহিপাল হাইওয়ে থানার ওসি কবির হোসেন জানান, প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় ক্রেন দিয়ে বাসটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত