স্পোর্টস ডেস্ক

ডারউইন টেস্টের চতুর্থ দিনে মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে ঐতিহাসিক জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। সকালে ৩ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে চাপের মুখে ফেলেছেন এই অলরাউন্ডার।
৬৭ রানে পিছিয়ে থেকে ৪ উইকেটে ১৬১ রান নিয়ে চতুর্থ দিনের প্রথম সেশনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। ইনিংসের ৫৬.৪ ওভারে হাসান মাহমুদের বলে উইকেটের পেছনে অ্যালেক্স ক্যারির ক্যাচ মিস করেন উইকেটকিপার লিটন দাস। তবে জীবন পেলেও সেটির বেশি সুযোগ নিতে পারেননি ক্যারি। ৫৯.৩ ওভারে মিরাজের বল ব্যাটের কানায় লাগিয়ে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ৩০ রানে (৭২ বল) বিদায় নেন তিনি। এর মাধ্যমে ভেঙে যায় পঞ্চম উইকেটে গ্রিন ও ক্যারির ৫৬ রানের প্রতিরোধ।
অন্য প্রান্তে চাপের মুখে লড়ে ৬১তম ওভারে নিজের টেস্ট ক্যারিয়ারের অষ্টম ফিফটি তুলে নেন ক্যামেরন গ্রিন। এরপর ৬৭তম ওভারে মিরাজের বলে বোল্ড হয়ে মাত্র ৫ রানে প্যাভিলিয়নে ফেরেন নতুন ব্যাটার বিউ ওয়েবস্টার। ৭৪.৬ ওভারে দলীয় ২০৭ রানে অধিনায়ক প্যাট কামিন্সকে (৮) শর্ট লেগে সাদমান ইসলামের ক্যাচে পরিণত করেন মিরাজ।
প্যাট কামিন্সের বিদায়ের পর ৯ নম্বরে ব্যাট করতে নামেন মিচেল স্টার্ক। স্টার্ক-গ্রিনের ৩৬ রানের অপরাজিত জুটিতে ইতোমধ্যেই ১৫ রানের লিড পেয়েছে অস্ট্রেলিয়া। ৩ উইকেট হাতে নিয়ে অজিরা এখন লিড বাড়ানোর চেষ্টা করছে।
অস্ট্রেলিয়া (১ম ইনিংস): ১৯৮/১০ (স্মিথ ৭১; হাসান ৬/৫৫)
বাংলাদেশ (১ম ইনিংস): ৪২৬/১০ (তানজিদ ১০১, শান্ত ৮৪, মিরাজ ৬৫; স্টার্ক ২/৭৯, হ্যাজেলউড ৬/৮৯)
অস্ট্রেলিয়া (২য় ইনিংস): ২৪৩/৭ (স্মিথ ৪৪, গ্রিন ৮৫*,স্টার্ক ১৪*; হাসান ২/৩৩, মিরাজ ৪/৫০)

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
১৯ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১৫ আগস্ট ২০২৬
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১৫ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬