
ফিলিস্তিনের প্রতি সংহতি জানানোর কৃতজ্ঞতাস্বরূপ বিশ্বকাপ ফাইনালে স্পেনের পক্ষে অবস্থান নিয়েছেন যুদ্ধবিধ্বস্ত গাজার ফুটবল সমর্থকেরা।
গাজা উপত্যকার ৩৩ বছর বয়সী বাসিন্দা আহমেদ আল-বোজম বলেন, ‘ফাইনালে স্পেনকে সমর্থন করব। তারা আমাদের পাশে দাঁড়িয়েছে। গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে স্পেন সরকারের রাজনৈতিক অবস্থান এবং ফুটবলার লামিনে ইয়ামালের প্রকাশ্য ফিলিস্তিনপন্থী অবস্থান এই সমর্থনের প্রধান কারণ।’
গত মে মাসে বার্সেলোনার লা লিগা শিরোপা উদযাপনের সময় ১৯ বছর বয়সী ইয়ামাল ফিলিস্তিনের পতাকা ওড়ান। ইয়ামালকে ধন্যবাদ জানিয়ে আল-বোজম বলেন, ‘আমরা আপনাকে ভালোবাসি। আমরা মন থেকে আপনাদের সমর্থন করি এবং আশা করি বিশ্বকাপ ট্রফির সঙ্গে ফিলিস্তিনের পতাকাও ওড়াবেন।’
দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আক্রমণে গাজায় ম্যাচ দেখা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। সাবেক ফুটবলার ও স্টেডিয়াম ম্যানেজার আদনান আল-আফিফি বলেন, ‘মানুষ কেবল তখনই ম্যাচ দেখতে পারে যখন বিদ্যুৎ থাকে।’

যুদ্ধাবস্থায় হারিয়ে যাওয়া খেলার আমেজ ফিরিয়ে আনতে গাজার একমাত্র সচল ‘স্পোর্টস ক্লাবে’ ফিলিস্তিন ও স্পেনের প্রতীকী বিশ্বকাপ ম্যাচের আয়োজন করা হয়েছিল।
আফিফি বলেন, ‘এই আয়োজন মূলত স্পেনের প্রতি আমাদের সমর্থনের বহিঃপ্রকাশ।’
২০২৪ সালের মে মাসে কাতারসহ অন্যান্য দেশের মধ্যস্থতায় স্পেন সরকার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দুই রাষ্ট্র সমাধান ও গাজার মানবিক সংকট কাটাতে যুদ্ধবিরতি ও ত্রাণের তাগিদ দিয়েছিলেন।
ইসরায়েলি আগ্রাসনে আহত খেলোয়াড়দের দল ‘গাজা আল-ইরাদা’র ফুটবল দলের প্রধান কোচ হাতেম আল-মাগরিবি বলেন, ‘পুরো ফিলিস্তিন চায় স্পেন বিশ্বকাপ জিতুক। এই খেলোয়াড়েরা তাদের হাত-পা হারিয়েছেন, কিন্তু ফিলিস্তিনের পাশে দাঁড়ানো বন্ধুদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাতে ভোলেননি।’
আল-আফিফি বলেন, রাফাহ থেকে বেইত হানুন পর্যন্ত গাজার সব বড় বড় স্টেডিয়াম ধ্বংস হয়ে গেছে। বর্তমানে খেলাধুলা কেবল ছোট পিচে সীমাবদ্ধ।
তবে স্পেনের প্রতি এই সমর্থনকে আর্জেন্টিনার প্রতি শত্রুতা হিসেবে না দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের ইসরায়েলপন্থী অবস্থান ফিলিস্তিনিদের ক্ষুব্ধ করলেও দল হিসেবে আর্জেন্টানাকে সম্মান করি। তাদের শুভকামনা জানাই।’
কোচ হাতেম মনে করেন, লিওনেল মেসির কারণে আর্জেন্টিনার জেতার সম্ভাবনা বেশি। অন্যদিকে আল-বোজম আশাবাদী, নির্ধারিত ৯০ মিনিট ১-১ গোলে ড্র হওয়ার পর অতিরিক্ত সময়ে স্পেন ৩-১ ব্যবধানে জয়ী হবে।
তথ্যসূত্র: আল-জাজিরা
.png)

আন্তর্জাতিক ফুটবলকে লিওনেল মেসি বিদায় জানিয়েছেন দুই দিন হলো। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকাকে সম্মান জানাতে এবার নজিরবিহীন এক সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
৩ ঘণ্টা আগে
খেলার মাঠ থেকে ক্লাবের ব্যালেন্স শিট কোথাও যেন ছাড় দিতে নারাজ স্ট্যামফোর্ড ব্রিজের কর্তারা। এক গ্রীষ্মের দলবদল মৌসুমেই ৪৪৮ মিলিয়ন ইউরো ঘরে তুলে বিশ্বরেকর্ড গড়লো ইংলিশ ক্লাব চেলসি।
৪ ঘণ্টা আগে
টানা পাঁচ সেশনের বেশি সময় ধরে ব্যাট করার পর শরীরে ক্লান্তির ছাপ স্পষ্ট। ম্যাচের ১৮২তম ওভার চলছে, তাওহীদ হৃদয়ের নামের পাশে ২৯৮ রান। ওভারের প্রথম বলটি মিডঅন দিয়ে ঠেলে দুই রান নেওয়ার সঙ্গে সঙ্গেই ইতিহাসের পাতায় নাম লেখালেন তিনি। স্কোরবোর্ডে জ্বলজ্বল করছে ৩০০।
২১ ঘণ্টা আগে
গ্রীষ্মের দলবদলের বাজার শেষ। ইউরোপের বড় ক্লাবগুলো এবারো দল শক্তিশালী করতে খরচ করেছে বিপুল অর্থ। সবচেয়ে বড় চমক ম্যানচেস্টার সিটির এনজো ফের্নান্দেসকে দলে ভেড়ানো। ট্রান্সফার মার্কেটের হিসাব অনুযায়ী, এবারের গ্রীষ্মে সবচেয়ে দামি সাত দলবদলে খরচ হয়েছে প্রায় ৮৮৬ মিলিয়ন ইউরো।
১ দিন আগে