ইয়ামালের জোড়া গোলে লেভান্তেকে হারিয়ে শীর্ষে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
ঢাকা

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ১০
ইয়ামালের জোড়া গোলে লেভান্তেকে হারিয়ে শীর্ষে বার্সেলোনা। ছবি: সংগৃহীত
ইয়ামালের জোড়া গোলে লেভান্তেকে হারিয়ে শীর্ষে বার্সেলোনা। ছবি: সংগৃহীত

ইয়ামালের জোড়া গোল ও রাফিনহার জোড়া অ্যাসিস্টে লেভান্তেকে ৪-২ গোলে হারিয়ে লা লিগায় টানা পাঁচ জয় তুলে নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

প্রথমার্ধে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে বার্সেলোনা। ৫ মিনিটে ফরোয়ার্ড রাফিনহার পাস থেকে গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে দেন ডিফেন্ডার জাভি এসপার্ট। ম্যাচের ১৯ মিনিটে রাফিনহার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন লামিনে ইয়ামাল। পরবর্তীতে আর গোল না হলে প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে।

বিরতির পর দ্বিতীয়ার্ধে বার্সেলোনার দাপট অব্যাহত থাকে। ৪৮ মিনিটে পেনাল্টি থেকে স্প্যানিশ ফরোয়ার্ড ইয়ামাল নিজের দ্বিতীয় গোল করলে স্কোরলাইন হয় ৩-০। এই গোলের পর ম্যাচটি অনেকটাই বার্সেলোনার নিয়ন্ত্রণে চলে যায়।

তবে ম্যাচ শেষ হওয়ার আগে ম্যাচের রোমাঞ্চকর নাটক জমে ওঠে। ৭৯ মিনিটে বার্সেলোনার রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে গোল করে ব্যবধান কমিয়ে ৩-১ করেন লেভান্তে ফরোয়ার্ড ইভান রোমেরো। এরপর আরও চাপে পড়ে বার্সেলোনা। ৮৮ মিনিটে লেভান্তের হয়ে দ্বিতীয় গোলটি করে ব্যবধান ৩-২ করেন ফরোয়ার্ড রজার ব্রুগে। তখন ম্যাচে ফেরার দারুণ সম্ভাবনা তৈরি হয় স্বাগতিকদের।

কিন্তু যোগ করা সময়ে (৯০+৩ মিনিটে) জার্মান ফরোয়ার্ড করিম আদেয়েমি গোল করে ব্যবধান ৪-২ করেন।

এরপর আর কোনো গোল না হলে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। আর এই জয়ের সঙ্গে সঙ্গে লা-লিগায় নিজেদের শীর্ষস্থান ধরে রাখলো বর্তমান চ্যাম্পিয়নরা।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত