
আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। মঙ্গলবার (২১ জুলাই) দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ থেকে ১৭ নভেম্বর বাংলাদেশে সাফের ১৫তম আসর হবে। দুই বছরের ব্যবধানে ২০২৫ সালে টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও জটিলতার কারণে তা সম্ভব হয়নি। জটিলতা কেটে গেছে এবং ঢাকার মাঠে সবকটি ম্যাচ হবে।
আগামী ২৫ জুলাই ঢাকায় সাফের এই আসরের অফিশিয়াল লোগো উন্মোচন হবে। ১ আগস্ট ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ড্র। স্বাগতিক বাংলাদেশ ছাড়া টুর্নামেন্টে অংশ নেবে ভারত, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ, ভুটান এবং শ্রীলঙ্কা। বাংলাদেশ এর আগে সর্বশেষ ২০১৮ সালে সাফ আয়োজন করেছিল। এছাড়া ২০০৩ ও ২০০৯ সালেও সাফের আসর বসেছিল বাংলাদেশে।
সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল বলেন, ‘২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপের তারিখ ও ভেন্যু ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। বিগত কয়েক আসরে সাফ দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীদের রোমাঞ্চকর স্মৃতি উপহার দিয়েছে। সদ্য সমাপ্ত ফিফা বিশ্বকাপের উন্মাদনা দক্ষিণ এশিয়ার ফুটবলে কাজ করছে এবং এই সময়ে বাংলাদেশে সাফের আসর বসাটা রোমাঞ্চকর।’
বাংলাদেশে বর্তমানে ফুটবলকে ঘিরে দর্শক জোয়ার এবং সমর্থকদের স্টেডিয়ামে সরব উপস্থিতি টুর্নামেন্টটিকে স্মরণীয় করে রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশ দল ২০০৩ সালে ঘরের মাঠে প্রথম ও একমাত্র ট্রফিটি উঁচিয়ে ধরেছিল। দীর্ঘ ২৩ বছর পর আবারও ঘরের মাঠে সেই ট্রফিটি পুনরুদ্ধার করাই হামজা-শমিতদের লক্ষ্য।
.png)

ফিফা এবং এর সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ‘অপপ্রচার’ চালানোর অভিযোগে মার্কিন আদালতে উয়েফার বিরুদ্ধে পাল্টা আইনি ব্যবস্থা নিয়েছে সংস্থাটি। বিশ্বকাপ ফুটবলের বাণিজ্যিক স্বত্ব বিক্রি নিয়ে চলমান বিরোধ এবার আইনি লড়াইয়ে রূপ নিল।
৮ ঘণ্টা আগে
সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তাঁর এই বিদায়কে সম্মান জানাতে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের এই মৌসুমে প্রত্যেক দলের প্রথম ম্যাচে ১ মিনিট করতালির সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ম্যাচের ১০ম মিনিটে খেলা থামিয়ে এই শ্রদ্ধা জানানো হচ্ছে।
১০ ঘণ্টা আগে
দেশে ভালো উইকেটে খেলার ইতিবাচক মানসিকতা ও ধারাবাহিক প্রস্তুতির ফলে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দল সাফল্য পাচ্ছে বলে মনে করেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।
০৩ সেপ্টেম্বর ২০২৬-712cdd-256x144.webp)
ঘরোয়া ক্রিকেটের সব সংস্করণে ম্যাচ ফি দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি তামিম ইকবাল এই সিদ্ধান্তের কথা জানান।
০৩ সেপ্টেম্বর ২০২৬