বিনাভোটে বিসিবির পরিচালক, একদিন বাদেই পদত্যাগ প্রতিমন্ত্রী-পুত্রের
স্ট্রিম সংবাদদাতাবগুড়া

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কমিটি গঠনের একদিনের মাথায় পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন মীর শাকরুল আলম সীমান্ত। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলে।
সীমান্ত সোমবার (৮ জুন) বিসিবি সভাপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন। চিঠিতে তিনি ব্যবসায়িক ব্যস্ততার কথা উল্লেখ করেছেন।
প্রতিমন্ত্রীর প্রেসসচিব অধ্যক্ষ আতিকুর রহমান আতিক জানান, রাজশাহী অঞ্চল থেকে একক প্রার্থী হওয়ায় মীর শাকরুল আলম সীমান্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক নির্বাচিত হন। রোববার অনুষ্ঠেয় নির্বাচনের আগেই তিনি পরিচালক পদে দায়িত্ব পালন না করার ইচ্ছার কথা জানিয়েছিলেন। নির্বাচিত হওয়ার একদিনের মধ্যেই সীমান্ত আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিলেন।
পদত্যাগপত্রে সীমান্ত লিখেছেন, বিসিবি নির্বাচনে রাজশাহী অঞ্চল থেকে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন। তবে বাবা সরকারের প্রতিমন্ত্রী হওয়ায় বর্তমানে পারিবারিক ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁর ওপর ন্যস্ত। এই কারণে বিসিবির মতো গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানে পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করা তাঁর পক্ষে সম্ভব হবে না।
তিনি আরও লেখেন, দায়িত্বের জায়গা থেকে এবং প্রতিষ্ঠানের স্বার্থ বিবেচনায় তিনি পরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একইসঙ্গে তাঁর পদত্যাগপত্র গ্রহণের জন্য বিসিবি সভাপতির প্রতি অনুরোধ জানিয়েছেন সীমান্ত।
.png)



-3c3626-256x144.webp)


