স্ট্রিম প্রতিবেদক

নাহিদ রানার বোলিং তোপে সফরকারী নিউজিল্যান্ড দল মাত্র ১৯৮ রানে গুটিয়ে গেছে। তিনি একাই ৫ উইকেট নিয়েছেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতার জন্য বাংলাদেশকে করতে হবে ১৯৯ রান।
সোমবার (২০ এপ্রিল) রাজধানীর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং নেয় নিউজিল্যান্ড। তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের পাওয়ার প্লেতে এগিয়ে থাকে স্বাগতিকরা। গতিদানব নাহিদ রানা এসে চাপ আরও বাড়িয়ে দেন। ইনিংসের অষ্টম ওভারে নিজের প্রথম বলেই উইকেট পান।
নাহিদের ১৪৫ কিলোমিটারের ইন-সুইংয়ে বিভ্রান্ত হয়ে হেনরি নিকোলস সাজঘরে ফেরেন এলবিডব্লিউ হয়ে। এরপর নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে শততম ম্যাচ খেলতে নামা উইল ইয়ংকে নাজমুল হোসাইন শান্তর হাতে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। নাহিদের এই বলের গতি ছিল ১৪৭ কিলোমিটার।
প্রথম পাওয়ার প্লে শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ২৮ রান। এরপর সৌম্য সরকারের বলে নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম সাজঘরে ফেরেন উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে। তবে নিক ও আব্বাসের ব্যাটে নিউজিল্যান্ড ম্যাচে ফেরার চেষ্টা করে। দলীয় ১০৭ রানের সময় নাহিদের শট বলে আব্বাস আউট হলে ৫৫ রানের পার্টনারশিপ ভাঙে।
এক প্রান্ত আগলে রেখে নিক কেলি লড়াই করতে থাকেন। দলীয় ১৪৫ রানের সময় শরিফুলের বলে ব্যক্তিগত ৮৩ রানের সময় তাওহীদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তিনি। এরপর সফরকারীদের ষষ্ঠ উইকেটের পতন হয় দলীয় ১৫২ রানে, জশ ক্লার্কসন কাট সট খেলতে গিয়ে মিরাজের হাতে ক্যাচ দেন।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড ১৯৮/১০ (৪৮.৪)। নিক কেলি ৮৩, মুহাম্মদ আব্বাস ১৯; নাহিদ রানা ৩২/৫, শরিফুল ইসলাম ৩২/২।

যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড ও ম্যাচ নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনায় বিশ্ব ফুটবলে বিতর্ক থামছে না। এ ঘটনায় ফুটবলের নিয়ম ভঙ্গের অভিযোগ তুলে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের সিদ্ধান্ত নিয়েছে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ)।
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ম্যাচ পাতানোর অভিযোগ নতুন নয়। এবারও এমন অভিযোগ উঠেছিল। বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে তদন্ত শেষে তারা জানিয়েছে, টুর্নামেন্টের কোনো ম্যাচে বেটিং বা ম্যাচের ফল প্রভাবিত করার মতো কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
৬ ঘণ্টা আগে
একই মাঠ, একই প্রতিপক্ষ। মাঝখানে কেটে গেছে ১৭ বছর। বৃহস্পতিবার (২৩ জুলাই) ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ২০২৭ সালের ঘরের মাঠের আন্তর্জাতিক সূচি প্রকাশ করে। সেখানে বাংলাদেশের একটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে লর্ডসে।
৮ ঘণ্টা আগে
বিশ্বকাপের সেরা একাদশে মেসি, এমবাপ্পে, হলান্ড কিংবা রদ্রির মতো তারকা থাকবে এমনটা প্রত্যাশিত। তবে এবারের বিশ্বকাপ শুধু প্রতিষ্ঠিত তারকারা নয়, আলোচনায় উঠে এসেছে নতুন মুখও। সেই বিবেচনাতেই ঢাকা স্ট্রিম তাঁদের বিশ্বকাপ সেরা একাদশ সাজিয়েছে।
২২ জুলাই ২০২৬