বিশ্বকাপের নক্ষত্র—৩
স্পোর্টস ডেস্ক

খাতা-কলমে বরাবর শক্তিশালী হলেও ইংল্যান্ডের ট্রফি ক্যাবিনেটে বিশ্বকাপ মাত্র একটি। ১৯৬৬ সালে কিংবদন্তি মিডফিল্ডার ববি চার্লটনের নৈপুণ্যে নিজেদের প্রথম ও একমাত্র বিশ্বকাপ জিতেছিল ‘থ্রি লায়ন্স’রা। এরপর কেটে গেছে দীর্ঘ ছয় দশক। ২০২৬ বিশ্বকাপে নতুন করে জুড বেলিংহ্যামের মাঝে সেই চার্লটনকেই খুঁজছে ইংল্যান্ড।
জুড বেলিংহ্যামকে বর্তমান ফুটবলের 'বক্স-টু-বক্স' মিডফিল্ডারের আদর্শ উদাহরণ ধরা হয়। শারীরিক শক্তি, গতি এবং বল নিয়ন্ত্রণ ক্ষমতায় বেলিংহ্যাম বারবার ফুটবল সমালোচক ও ভক্তদের প্রশংসা পেয়েছেন।
বেলিংহ্যামের মাঠের সর্বত্র বিচরণ এবং দ্রুত রক্ষণ থেকে আক্রমণে যাওয়ার ক্ষমতা ইংল্যান্ডের মাঝমাঠকে যেকোনো দলের জন্য বিপজ্জনক করে তুলতে পারে। নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করানোতে সহজাত মুন্সিয়ানা রয়েছে এই মিডফিল্ডারের।
জুড বেলিংহ্যামের জন্ম ২০০৩ সালের ২৯ জুন। অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলা এই তরুণ জাতীয় দলের হয়ে ৪৬ ম্যাচে ৬ গোল ও ৭ অ্যাসিস্ট করেছেন।

বেলিংহ্যামকে নিয়ে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, ‘ওর পরিপক্বতা আছে, যা এই বয়সের ফুটবলারের মধ্যে দেখা যায় না। যখন খেলে, মনে হয় ৩০ বছরের অভিজ্ঞ সেনাপতি। এক কথায় স্পেশাল।’
মাত্র ২২ বছর বয়সেই জুড বেলিংহ্যাম ক্যারিয়ারে অনেক বড় বড় শিরোপা জিতেছেন। স্প্যানিশ প্রিমিয়ার লিগের দল রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা (২০২৩-২৪)।
২০২৩ সালে ২১ বছরের কম বয়সী বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে 'কোপা ট্রফি' এবং 'গোল্ডেন বয়' অ্যাওয়ার্ড জিতেন বেলিংহ্যাম। এছাড়া ২০২৩-২৪ মৌসুমে লা লিগার 'প্লেয়ার অব দ্য সিজন' নির্বাচিত হন।
কাতার বিশ্বকাপে মাত্র ১৯ বছর বয়সে ইংল্যান্ড দলের মাঝমাঠের ভরসা হয়ে উঠেছিলেন বেলিংহ্যাম। ইরানের বিপক্ষে দুর্দান্ত হেডে গোল করে ওই বিশ্বকাপে প্রথম গোলদাতা ছিলেন তিনি। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিলেও জুডের পারফরম্যান্স ফুটবল বোদ্ধাদের নজর কাড়ে। পরে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ তাঁকে দলে নেয়।

বিশ্বকাপ জয়ের মিশনে অধিনায়ক হ্যারি কেইনের সঙ্গে জুডের যুগলবন্দি ইংল্যান্ডের সবচেয়ে বড় শক্তি।
২০২৩ সালে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন জুড বেলিংহ্যাম। ক্লাবে তিনি বেছে নেন '৫ নম্বর' জার্সি। এই জার্সি পরতেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার এবং রিয়াল মাদ্রিদ আইকন জিনেদিন জিদান।
বেলিংহ্যাম নিজেই বলেছিলেন, তিনি জিদানের খেলা দেখে বড় হয়েছেন এবং শ্রদ্ধা ও ভালোবাসা জানাতেই এই জার্সি বেছে নিয়েছেন।
১৭ বছর বয়সে ছোটবেলার ক্লাব বার্মিংহাম সিটি ছেড়ে ডর্টমুন্ডে পাড়ি জমান বেলিংহ্যাম। বার্মিংহাম ক্লাব তাঁর প্রতি ভালোবাসা ও সম্মান জানিয়ে বেলিংহ্যামের '২২ নম্বর' জার্সি অবসরে পাঠিয়ে দেয়। মাত্র ১৭ বছর বয়সী কোনো কিশোরের জন্য ক্লাবের জার্সি তুলে রাখার নজির ফুটবল ইতিহাসে কমই আছে।

দুই দশকের বেশি সময় ধরে ফুটবল মাঠে পর্তুগালের ভরসার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ছয়টি বিশ্বকাপ। উয়েফার লিগের ম্যাচের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ার।
৫ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনাল শেষে কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে একটি প্রশ্ন জেগেছিল, তবে কি মহাকাব্যের শেষ পাতাটি পড়া হয়ে গেল? স্পেনের বিপক্ষে ১-০ গোলের হৃদয়ভাঙা হারের পর সবাই যখন ধরে নিয়েছিলেন, নীল-সাদা জার্সিতে বোধহয় শেষবারের মতো লিওনেল মেসি মাঠে নেমেছেন, ঠিক তখনই স্বস্তির খবর পেলেন তাঁর ভক্তরা।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড ও ম্যাচ নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনায় বিশ্ব ফুটবলে বিতর্ক থামছে না। এ ঘটনায় ফুটবলের নিয়ম ভঙ্গের অভিযোগ তুলে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের সিদ্ধান্ত নিয়েছে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ)।
২৩ জুলাই ২০২৬
বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ম্যাচ পাতানোর অভিযোগ নতুন নয়। এবারও এমন অভিযোগ উঠেছিল। বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে তদন্ত শেষে তারা জানিয়েছে, টুর্নামেন্টের কোনো ম্যাচে বেটিং বা ম্যাচের ফল প্রভাবিত করার মতো কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
২৩ জুলাই ২০২৬