বিশ্বকাপের বাকি ৪৩ দিন বাকি
স্ট্রিম প্রতিবেদক

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের সবচেয়ে বড় অঘটন ছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির বিদায়। আজ্জুরিদের রুখে দিয়ে এবং প্লে-অফের কঠিন ধাপ পার হয়ে বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা। ইতালির সেই হারিয়ে বসনিয়ার ড্রাগনরা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সবুজ গালিচায়।
২০১৪ এর ব্রাজিল বিশ্বকাপে প্রথমবারের মতো মূল পর্বে সুযোগ পেয়েছিলো বসনিয়া ও হার্জেগোভিনা। সেই বিশ্বকাপের তিন ম্যাচে এক জয়ের বিপরীতে দুটি ম্যাচে পরাজয়ের স্বাদ বরণ করে দেশটি। বিশ্বকাপে তাদের জয়টি আসে ইরানের বিপক্ষে ৩-১ গোলের ব্যাবধানে। বর্তমানে ফিফা র্যাংকিংয়ে ৬৫ নম্বর পজিশনে অবস্থান করা দেশটি ‘ড্রাগনস’ নামে পরিচিত।
দলটির প্রধান কোচ হিসেবে আছেন দেশটির সাবেক ক্যাপ্টেন সের্গেই বারবারেজ। যিনি তার খেলোয়াড়ি জীবনে বায়ার লেভেরকুসেন ও বুরোশিয়া ডর্টমুন্ডের হয়ে খেলেছেন।
বসনিয়া ও হার্জেগোভিনা এবার লড়বে গ্রুপ ‘বি’তে। নকআউট পর্বের পথে তাদের তিন ভিন্ন মহাদেশের শক্তির মোকাবিলা করতে হবে।
বসনিয়ার ম্যাচের সূচি:
১৫ জুন কানাডা, ২২ জুন বনাম সুইজারল্যান্ড এবং ২৭ জুন কাতারের বিপক্ষে খেলবে তারা।
বাছাইপর্বে বসনিয়ার যাত্রাটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল। উয়েফার বাছাইপর্বে গ্রুপ ‘এইচ’-এ আট ম্যাচে পাঁচ জয়ের বিপরীতে দুটিতে ড্র ও এক ম্যাচে হেরে ১৭ পয়েন্ট নিয়ে গ্রুপ রানারআপ হয়ে উয়েফা- ইউরোপীয়ান প্লে-অফ রাউন্ডের টিকিট কেটেছিল। এ সময় দেশটি প্রতিপক্ষের জালে ১৭ গোল দেয় বিপরীতে মাত্র সাত গোল হজম করে। প্লে-অফ সেমিফাইনালে ‘পাথ-এ’তে তারা টাইব্রেকারে ওয়েলসকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে ওঠে। প্লে-অফ ফাইনালে তারা চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে টাইব্রেকারে ৪-১ গোলে পরাজিত করে। সেই ম্যাচ জিতে ১২ বছর পর তারা নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে কোয়ালিফাই করে।
প্লেয়ার টু ওয়াচ
এডিন জেকো যিনি বসনিয়া ও হার্জেগোভিনার হয়ে এবারের ইউরোপীয়ান ওয়ার্ল্ডকাপ কোয়ালিফাইং রাউন্ডে সর্বোচ্চ ছয় গোল করেছেন। তিনি উয়েফা কোয়ালিফাইং রাউন্ডে এখন পর্যন্ত ৪৬ ম্যাচে প্রতিপক্ষের জালে ৩১ গোল করেন। যার ফলে ইউরোপীয়ান কোয়ালিফাইং রাউন্ডের ইতিহাসে গোল স্কোরারদের তালিকায় ৩ নম্বর পজিশনে অবস্থান করছেন।
এরমদিন ডেমিরোভিচ বর্তমানে বসনিয়ান আক্রমণের অন্যতম ভরসা। বুন্দেসলিগার দল স্টুটগার্টে খেলা এই স্ট্রাইকার ২০২৫-২৬ মৌসুমে ২২ ম্যাচে ১০ গোল ও ৩ এসিস্ট করেন।
ইতালিকে হটিয়ে বিশ্বকাপে আসা বসনিয়া নিজেদের শক্তিমত্তার পরিচয় দিয়েছে। তাদের গ্রুপে অন্যতম কঠিন প্রতিপক্ষ সুইজারল্যান্ড। গ্রুপ ‘বি’-তে তারা যদি নিজেদের প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে টুর্নামেন্টের শুরুটা ভালো করতে পারে, তবে ২৭ জুন কাতারের বিপক্ষে ম্যাচটি হতে পারে তাদের ইতিহাসে প্রথমবারের মতো নক-আউট পর্বে যাওয়ার মাধ্যম।

.png)

জিনেদিন জিদানের দায়িত্ব নেওয়ার পরই ফ্রান্সের ফুটবলে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। আগামী ২ অক্টোবর ইতালির বিপক্ষে স্তাদ দ্য ফ্রান্স স্টেডিয়ামের ৮০ হাজার আসনের সব টিকিট মাত্র ২৪ ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গেছে।
১৫ ঘণ্টা আগে
ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডমাস্টার (জিএম) নর্ম অর্জনের কাছাকাছি গিয়েও স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের তরুণ দাবাড়ু মনন রেজা নীড়ের। হাঙ্গেরির বুদাপেস্টে ‘সিক্স ডেজ জুলাই ২০২৬ জিএম-বি’ দাবা টুর্নামেন্টে প্রথম আট রাউন্ডে চার জয় ও চার ড্রয়ে দারুণ সম্ভাবনা জাগিয়েছিলেন তিনি।
০১ আগস্ট ২০২৬
হাঙ্গেরির বুদাপেস্টে ‘সিক্স ডেজ গ্র্যান্ডমাস্টার-বি’ দাবা টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে আছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়। অষ্টম রাউন্ড শেষে ৮ খেলায় ৬ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে যৌথভাবে শীর্ষে তিনি।
০১ আগস্ট ২০২৬
বাংলাদেশের মাটিতে ২৩ বছর পরে ফিরছে সাফ চ্যাম্পিয়নশিপ। এবারের আসরে সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশ। শনিবার (১ আগস্ট) ভুটানে টুর্নামেন্টের ড্র হয়।
০১ আগস্ট ২০২৬