
২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল নিয়ে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে। মাঠের লড়াই শুরুর আগেই টিকিটের দাম নিয়ে শুরু হয়েছে হইচই। ফিফার নিজস্ব টিকিট পুনঃবিক্রয় (রিসেল) প্ল্যাটফর্মে ফাইনাল ম্যাচের একটি টিকিটের দাম এখন ২.৩ মিলিয়ন বা ২৩ লাখ মার্কিন ডলারে পৌঁছেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৭ কোটি টাকারও বেশি।
আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালের টিকিটের চাহিদা সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ফিফার অফিশিয়াল রিসেল প্ল্যাটফর্মে টিকিটের এই আকাশচুম্বী দাম দেখে ফুটবলপ্রেমীদের রীতিমতো চোখ কপালে ওঠার দশা।
সাধারণত টিকিটের কালোবাজারি রুখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে ফিফা নিজস্ব রিসেল প্ল্যাটফর্ম পরিচালনা করে। এখানে দর্শকরা তাদের কেনা টিকিট বৈধভাবে পুনরায় বিক্রি করতে পারেন। তবে ফাইনাল ম্যাচকে ঘিরে চাহিদার তুলনায় টিকিটের সরবরাহ কম হওয়ায় এর দাম এভাবে লাগামহীনভাবে বাড়ছে।
ক্রীড়া বিশ্লেষকদের মতে, বিশ্বকাপের ইতিহাসে টিকিটের দামের ক্ষেত্রে এটি একটি নতুন রেকর্ড। এর আগে কোনো বৈশ্বিক ক্রীড়া আসরের একটি সাধারণ টিকিটের দাম এত বিপুল অঙ্কে পৌঁছাতে দেখা যায়নি। যদিও এই আকাশচুম্বী দাম মূলত ভিআইপি বা প্রিমিয়াম ক্যাটাগরির টিকিটের ক্ষেত্রে দেখা যাচ্ছে, তবে সাধারণ গ্যালারির টিকিটের দামও পাল্লা দিয়ে বাড়ছে।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে এবারই প্রথমবারের মতো ৪৮টি দেশ অংশ নিচ্ছে। দল সংখ্যা বাড়ায় এবং উত্তর আমেরিকার বিশাল বাজারকে কেন্দ্র করে এবারের আসর থেকে রেকর্ড আয়ের প্রত্যাশা করছে ফিফা। টিকিটের এই অবিশ্বাস্য দাম সেই বাণিজ্যিক সফলতারই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে।
তবে সাধারণ ফুটবলপ্রেমীদের জন্য টিকিটের এই উচ্চমূল্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ফিফার এই পুনঃবিক্রয় ব্যবস্থার সমালোচনা করে বলছেন, ফুটবল এখন কেবল ধনকুবেরদের খেলায় পরিণত হচ্ছে।
.png)

আন্তর্জাতিক ফুটবলকে লিওনেল মেসি বিদায় জানিয়েছেন দুই দিন হলো। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকাকে সম্মান জানাতে এবার নজিরবিহীন এক সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
৩ ঘণ্টা আগে
খেলার মাঠ থেকে ক্লাবের ব্যালেন্স শিট কোথাও যেন ছাড় দিতে নারাজ স্ট্যামফোর্ড ব্রিজের কর্তারা। এক গ্রীষ্মের দলবদল মৌসুমেই ৪৪৮ মিলিয়ন ইউরো ঘরে তুলে বিশ্বরেকর্ড গড়লো ইংলিশ ক্লাব চেলসি।
৪ ঘণ্টা আগে
টানা পাঁচ সেশনের বেশি সময় ধরে ব্যাট করার পর শরীরে ক্লান্তির ছাপ স্পষ্ট। ম্যাচের ১৮২তম ওভার চলছে, তাওহীদ হৃদয়ের নামের পাশে ২৯৮ রান। ওভারের প্রথম বলটি মিডঅন দিয়ে ঠেলে দুই রান নেওয়ার সঙ্গে সঙ্গেই ইতিহাসের পাতায় নাম লেখালেন তিনি। স্কোরবোর্ডে জ্বলজ্বল করছে ৩০০।
২১ ঘণ্টা আগে
গ্রীষ্মের দলবদলের বাজার শেষ। ইউরোপের বড় ক্লাবগুলো এবারো দল শক্তিশালী করতে খরচ করেছে বিপুল অর্থ। সবচেয়ে বড় চমক ম্যানচেস্টার সিটির এনজো ফের্নান্দেসকে দলে ভেড়ানো। ট্রান্সফার মার্কেটের হিসাব অনুযায়ী, এবারের গ্রীষ্মে সবচেয়ে দামি সাত দলবদলে খরচ হয়েছে প্রায় ৮৮৬ মিলিয়ন ইউরো।
১ দিন আগে