
বিশ্বকাপ ফাইনালের ৯০ মিনিটের খেলা শেষেও গোল পায়নি স্পেন ও আর্জেন্টিনা। আক্রমণ-পাল্টা আক্রমণ আর কার্ডের নাটকীয়তায় ঠাসা দ্বিতীয়ার্ধের পরও ম্যাচটি ০-০ গোলের সমতায় শেষ হয়েছে। তবে নির্ধারিত সময়ের একদম শেষ মুহূর্তে এনসো ফের্নান্দেস লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় বড় বিপদে পড়েছে আর্জেন্টিনা।
বিরতির পর আর্জেন্টিনা কৌশল পরিবর্তন করে পারেদেসকে নামালেও ভাগ্য পরিবর্তন করতে পারেনি। দ্বিতীয় হাফের শুরুতেই ওলমোর পাস থেকে বক্সের বাইরে থেকে শট নেন স্পেনের বায়েনা, তবে তা সহজেই রুখে দেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। বদলি খেলোয়াড় পাসেদেস স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে ধাক্কা মেরে হলুদ কার্ড দেখে। ৫৭ মিনিটে রক্ষণভাগ আরও মজবুত করতে মন্তিয়েলের জায়গায় নাহুয়েল মলিনাকে মাঠে নামায় আর্জেন্টিনা।
অন্যদিকে স্পেনও ৬২ মিনিটে ওলমো ও রুইজের জায়গায় পেদ্রি ও ফেরান তোরেসকে নামানোর প্রস্তুতি নিচ্ছে। স্পেন ও একেরপর এক আক্রমণ চালিয়ে ম্যাচের আধিপত্য বিস্তার করলেও গোলের মুখ দেখতে পারেনি। ৬৮ মিনিটে ইয়ামালের ক্রস থেকে ফেরান তোরেসের হেড নসাৎ করে দেন এমিলিয়ানো। মেসি-আলভারেস জুটি স্প্যানিশ কাউন্টার অ্যাটাক রুখতে মাঝমাঠেই কঠিন ব্লক তৈরি করে স্পেন যা আর ভেদ করতে অক্ষম হয় আর্জেন্টিনা। ম্যাচের শেষ দিকে স্পেন চাপ আরও বাড়ায়। ৮১ মিনিটে হলুদ কার্ড দেখেন এনসো ফের্নান্দেস। এরপর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কাউন্টার অ্যাটাক ঠেকাতে কুবারসিসকে ফাউল করলে দ্বিতীয় হলুদ দেখে লাল কার্ডে মাঠ ছাড়তে হয় আর্জেন্টাইন মিডফিল্ডারকে। যোগ করা সময়ের আট মিনিটে ইয়ামালের নেওয়া ফ্রি কিক ঠেকিয়ে দিলে গোলশূন্য সমতায় শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা।
.png)

সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তাঁর এই বিদায়কে সম্মান জানাতে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের এই মৌসুমে প্রত্যেক দলের প্রথম ম্যাচে ১ মিনিট করতালির সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ম্যাচের ১০ম মিনিটে খেলা থামিয়ে এই শ্রদ্ধা জানানো হচ্ছে।
৩৯ মিনিট আগে
দেশে ভালো উইকেটে খেলার ইতিবাচক মানসিকতা ও ধারাবাহিক প্রস্তুতির ফলে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দল সাফল্য পাচ্ছে বলে মনে করেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।
১৭ ঘণ্টা আগে-712cdd-256x144.webp)
ঘরোয়া ক্রিকেটের সব সংস্করণে ম্যাচ ফি দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি তামিম ইকবাল এই সিদ্ধান্তের কথা জানান।
২০ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ফুটবলকে লিওনেল মেসি বিদায় জানিয়েছেন দুই দিন হলো। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকাকে সম্মান জানাতে এবার নজিরবিহীন এক সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
০৩ সেপ্টেম্বর ২০২৬