
ইংলিশ প্রিমিয়ার লিগে রায়ান শেরকি ও আর্লিং হলান্ডের জোড়া গোলে ক্রিস্টাল প্যালেসকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। শুক্রবার (২৮ আগস্ট) রাতে ক্রিস্টাল প্যালেসের মাঠ সেলহার্স্ট পার্কের এ ম্যাচে বড় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে সিটি।
ম্যাচের শুরু থেকেই দুই দল সমান লড়াই করলেও ১৭ মিনিটেই এগিয়ে যায় সিটি।মিডফিল্ডার অঁতোয়ান সেমেনিওর বাড়ানো ক্রস থেকে নিখুঁত হেডে লক্ষ্যভেদ করেন আর্লিং হলান্ড। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ম্যানসিটি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই দৃশ্যপটে আসেন ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডার রায়ান শেরকি। ৫৪ মিনিটে ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেনের সহায়তায় বাঁ পায়ের শটে ব্যবধান ২-০ করেন তিনি। এর দুই মিনিট পরই সিটির ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার আত্মঘাতী গোলে ব্যবধান কমিয়ে ২-১ করে স্বাগতিক প্যালেস। তবে ৫৯ মিনিটে শেরকির নেওয়া শট ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ালে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় সিটি।
ম্যাচের ৮৪তম মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন নরওয়েজিয়ান স্ট্রাইকার হলান্ড। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।
এই জয়ে নতুন মৌসুমে টানা দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছে এনজো মারেস্কার দল।
ম্যাচের ফলাফল: ক্রিস্টাল প্যালেস ১ - ৪ ম্যানচেস্টার সিটি
.png)

আর্লিং হালান্ডের ৩০০তম গোলের মাইলফলক ছোঁয়ার দিনেই জয় পেল ম্যানচেস্টার সিটি। শনিবার (৫ সেপ্টেম্বর) ইতিহাদ স্টেডিয়ামে কভেন্ট্রি সিটিকে ১–০ গোলে হারিয়েছে তারা। ম্যাচের শুরু থেকেই বলের দখলে এগিয়ে ছিল সিটি। তবে কভেন্ট্রির জমাট রক্ষণে বারবার আটকে যাচ্ছিল তাদের আক্রমণ।
৩ ঘণ্টা আগে
ঢেউয়ের তোড়ে বোর্ড থেকে ছিটকে অঝোরে কেঁদেছিলেন ফাতেমা আক্তার। সেই মেয়েটি এবার জাপানে লাল-সবুজের পতাকা তুলে ধরবেন। ১৭ বছরের ফাতেমা বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ পেরিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার হিসেবে অংশ নেবেন। জাপান যাওয়ার আগে আক্ষেপ ঝরল ফাতেমার কণ্ঠে। এত বছর সার্ফিং করেও পর্যাপ্ত সরকার
১১ ঘণ্টা আগে
অনূর্ধ্ব-২০ নারী জুনিয়র এশিয়া কাপ হকিতে চায়নিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। আগের দিন একই প্রতিযোগিতায় ছেলে হকি দল চীনের কাছে ৩-২ গোলে হারলেও মেয়েরা জয় পেয়েছে।
১৪ ঘণ্টা আগে
ম্যাচের শেষ বাঁশির আগে রিয়াল মাদ্রিদের হাতে ছিল সমতায় ফেরার সুযোগ। স্পটকিকে কিলিয়ান এমবাপ্পের পায়ে বল। কিন্তু ফরাসি ফরওয়ার্ডের শট আটকে দেন রিয়াল বেটিসের গোলরক্ষক আলভারো ভায়েস। ফলে বেটিসের কাছে ১-০ গোলের হার নিয়ে শুক্রবার (৪ সেপ্টেম্বর) লা লিগায় প্রথমবার হোঁচট খেল হোসে মরিনহোর দল।
১৬ ঘণ্টা আগে