স্ট্রিম প্রতিবেদক

মিসর ও ইরানের নকআউট নির্ধারণী ম্যাচ শেষ হয়েছে ড্রতে। তবে ৯০ মিনিটের খেলা শেষে যোগ করা সময়ে গোল করে জয়ের উল্লাসে মেতেছিল ইরান। বেরসিক ভিএআর পর্যালোচনায় সেই গোল বাতিল হয়।
এরপর আর গোল না হওয়ায় প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট নিশ্চিত হয় মিসরের। অন্যদিকে ইরানের ভাগ্য ঝুলে গেছে অন্য গ্রুপগুলোর ফলাফলের ওপর।
গ্রুপ ‘জি’-এর শেষ ম্যাচে শনিবার সিয়াটলে মুখোমুখি হয় মিসর ও ইরান। ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দ্বিতীয় হয়ে নকআউট নিশ্চিত করে মিসর। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপসেরা হয় বেলজিয়াম। তিন ম্যাচে ৩ পয়েন্ট পাওয়া ইরান শেষ করে তৃতীয় স্থানে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মিসর। পঞ্চম মিনিটে মোহাম্মদ সালাহর তৈরি করে দেওয়া সুযোগ থেকে মাহমুদ সাবের গোল করে দলকে এগিয়ে দেন। বিশ্বকাপে এটি মিসরের দ্রুততম গোল।
পিছিয়ে পড়ার ছয় মিনিট পরই পেনাল্টি পায় ইরান। তবে মেহদি তারেমির স্পটকিক দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন মিসরের গোলরক্ষক মোস্তফা আহমেদ। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ইরানকে। ১৪ মিনিটে মিলাদ মোহাম্মাদির শট গোলরক্ষক ফিরিয়ে দিলেও ফিরতি বলে জাল খুঁজে নেন রামিন রেজাইয়ান। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।
দ্বিতীয়ার্ধে দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ফ্রি-কিক থেকে ফিরতি বলে শোজা খলিলজাদেহ জাল খুঁজে পেলে ইরান শিবিরে শুরু হয় উল্লাস। বেঞ্চের খেলোয়াড় ও কোচিং স্টাফও মাঠে নেমে জয়ের উদ্যাপন শুরু করেন। কিন্তু ভিএআর পর্যালোচনার পর অফসাইডের কারণে গোলটি বাতিল করেন পোলিশ রেফারি সিমন মারচিনিয়াক। মুহূর্তেই উল্লাস বদলে যায় হতাশায়।
এরপরও জয়ের সুযোগ পেয়েছিল ইরান। ৯৬ মিনিটে সাঈদ এজাতোল্লাহির হেড পোস্টে লাগে। এর আগে মেহদি তারেমির একটি হেডও ক্রসবারে প্রতিহত হয়। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।
এই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেয় মিসর। আগামী ৩ জুলাই ডালাসে শেষ ৩২-এর ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
অন্যদিকে ইরানের বিদায় এখনো নিশ্চিত হয়নি। সেরা আট তৃতীয় স্থানধারী দলের একটি হিসেবে নকআউটে উঠতে এখন তাদের তাকিয়ে থাকতে হবে অন্য গ্রুপের ফলাফলের দিকে। সে ক্ষেত্রে আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচ ড্র হতে হবে, উজবেকিস্তানকে হারাতে হবে ডিআর কঙ্গোকে এবং ঘানার বিপক্ষে অন্তত এক পয়েন্ট পেতে হবে ক্রোয়েশিয়াকে। এই সমীকরণ মিললেই শেষ ৩২-এ জায়গা করে নেবে ইরান।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৮ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১৩ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১৪ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬