ওয়ার্ল্ডকাপ কাউন্টডাউন
ফুটবল বিশ্বকাপের দীর্ঘ ৯৬ বছরের ইতিহাসে ২০২৬ সালের আসরটি হতে যাচ্ছে এক অনন্য নজির। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দেশ নিয়ে আয়োজিত এই মহাযজ্ঞের আয়োজক হিসেবে থাকছে তিনটি দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। ফুটবল বিশ্বের মহাযজ্ঞ ২০২৬ ফিফা বিশ্বকাপের কিক-অফ হতে ঘড়ির কাঁটায় আর বাকি মাত্র ৩৮ দিন। বিশ্বকাপের অংশগ্রহণকারী দেশগুলো নিয়ে পড়ুন স্ট্রিমের নিয়মিত আয়োজন ‘বিশ্বকাপ কাউন্টডাউন’—
স্পোর্টস ডেস্ক

২০২২ সালের বিশ্বকাপের আয়োজক হিসেবে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েছিল কাতার। যদিও সেই আসরে মাঠের পারফরম্যান্স আশানুরূপ ছিল না। কিন্তু টানা দুবার (২০১৯ ও ২০২৪) এশিয়ান কাপ জয় করে কাতার প্রমাণ করেছে তারা এখন এশিয়ার অপ্রতিদ্বন্দ্বী শক্তি। সেই আত্মবিশ্বাস সঙ্গী করেই এবার মেক্সিকো-আমেরিকা-কানাডার মাটিতে পা রাখছে গতবারের স্বাগতিকরা।
গত বিশ্বকাপে ঘরের মাঠে নিজেদের খেলা তিন ম্যাচের তিনটিতেই হেরেছিল কাতার। ফিফার র্যাংঙ্কিয়ে ৫৫তম পজিশনে অবস্থান করা দলটি ‘দ্য ম্যারুন’ নামে পরিচিত।
দলটির প্রধান কোচ হিসেবে আছেন স্প্যানিশ খেলোয়াড় মার্কেজ লোপেজ। নিজ খেলোয়াড়ি জীবনে এই স্প্যানিশ কোচ রিয়াল মাদ্রিদ, বার্সালোনার গোলরক্ষক হিসেবে খেলেছেন। তিনি তাঁর কোচিং ক্যারিয়ারে পোর্তো, রিয়াল মাদ্রিদ, সেভিলা, ওয়েস্ট হামের ডাগ আউটে ছিলেন। তাছাড়া তিনি স্পেনের জাতীয় দলেরও কোচ হিসেবে ছিলেন।
এশিয়ান বাছাইপর্বের চতুর্থ রাউন্ডে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে জিতে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করে কাতার। বোয়ালেম খুখি এবং পেদ্রো মিগুয়েলদের গোলের ফলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের দ্বার উন্মোচিত হয় কাতারের। কোয়ালিফাইয়ারে দ্বিতীয় রাউন্ড ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ের মাধ্যমে ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় রাউন্ডে কোয়ালিফাই করে। তৃতীয় রাউন্ড থেকে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয় আরবের এই দেশটি।
কাতার এবার বিশ্বকাপে লড়বে গ্রুপ ‘বি’-থেকে। নকআউট পর্বের পথে তাদের মোকাবিলা করতে হবে ইউরোপীয় অভিজ্ঞতা এবং উত্তর আমেরিকার গতির বিরুদ্ধে। আগামী ১৪ জুন সুইজারল্যান্ড, ১৯ জুন কানাডা এবং ২৫ জুন বসনিয়া ও হার্জেগোভিনার বিরুদ্ধে মাঠে নামবে কাতার।
আলমোয়েজ আলী যিনি কাতারের হয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথম গোল করেছিলেন। তিনি এবারের বিশ্বকাপ বাছাইপর্বে কাতারের হয়ে ১৪ ম্যাচে ১২ গোল করেন। আন্তর্জাতিক ম্যাচে কাতারের হয়ে ১১৮ ম্যাচে ৫৫ গোল করেছেন।
আকরাম আফিফ যিনি ২০১৯ এবং ২০২৩ সালে এশিয়ার সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি কাতার জাতীয় দলের বর্তমান অধিনায়ক, কাতারের হয়ে ১২৬ ম্যাচে তিনি ৪০ গোল করেছেন এই লেফট উইঙ্গার।
গ্রুপ ‘বি’-তে সুইজারল্যান্ড অভিজ্ঞ ও ফেবারিট দল। ১৪ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে যদি তারা ড্র বা জয় ছিনিয়ে নিতে পারে, তবে ১৯ জুন কানাডা এবং ২৫ জুন বসনিয়ার বিপক্ষে ম্যাচগুলো হবে তাদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার গেটওয়ে।

.png)

জিনেদিন জিদানের দায়িত্ব নেওয়ার পরই ফ্রান্সের ফুটবলে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। আগামী ২ অক্টোবর ইতালির বিপক্ষে স্তাদ দ্য ফ্রান্স স্টেডিয়ামের ৮০ হাজার আসনের সব টিকিট মাত্র ২৪ ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গেছে।
১৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডমাস্টার (জিএম) নর্ম অর্জনের কাছাকাছি গিয়েও স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের তরুণ দাবাড়ু মনন রেজা নীড়ের। হাঙ্গেরির বুদাপেস্টে ‘সিক্স ডেজ জুলাই ২০২৬ জিএম-বি’ দাবা টুর্নামেন্টে প্রথম আট রাউন্ডে চার জয় ও চার ড্রয়ে দারুণ সম্ভাবনা জাগিয়েছিলেন তিনি।
০১ আগস্ট ২০২৬
হাঙ্গেরির বুদাপেস্টে ‘সিক্স ডেজ গ্র্যান্ডমাস্টার-বি’ দাবা টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে আছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়। অষ্টম রাউন্ড শেষে ৮ খেলায় ৬ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে যৌথভাবে শীর্ষে তিনি।
০১ আগস্ট ২০২৬
বাংলাদেশের মাটিতে ২৩ বছর পরে ফিরছে সাফ চ্যাম্পিয়নশিপ। এবারের আসরে সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশ। শনিবার (১ আগস্ট) ভুটানে টুর্নামেন্টের ড্র হয়।
০১ আগস্ট ২০২৬