স্পোর্টস ডেস্ক

দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের মূল মঞ্চে খেলার সুযোগ পায় স্কটল্যান্ড। তাঁদের প্রত্যাবর্তন জয় দিয়ে রাঙিয়েছে দেশটি। ২০২৬ বিশ্বকাপের ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে হাইতিকে ১–০ গোলে হারিয়েছে স্টিভ ক্লার্কের দল। ১৯৯০ সালের পর বিশ্বকাপে এটিই স্কটিশদের প্রথম জয়।
রোববার (১৪ জুন) বোস্টনের জিলেট স্টেডিয়ামে ম্যাচজুড়ে আধিপত্যের সঙ্গে খেলে স্কটল্যান্ড। ম্যাচ শুরুর ১৭ মিনিটেই গোলের বড় সুযোগ মিস করে তাঁরা। তবে স্কটল্যান্ডকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ২৮ মিনিটে জালে বল জড়ান জন ম্যাকগিন। এক গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে স্কটল্যান্ড।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে হাইতি। ম্যাচের ৮৫ মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ নষ্ট করে হাইতির স্ট্রাইকার ফ্র্যান্টসডি পিয়েরট। তবে শত চেষ্টা করেও স্কটল্যান্ডের রক্ষণভাগ ভাঙতে পারেনি ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশটি। শেষ পর্যন্ত কোন দল গোল করতে না পারায় ১-০ গোলের জয় পায় স্কটল্যান্ড।
এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে স্কটল্যান্ড। গ্রুপের অন্য ম্যাচে ব্রাজিল ও মরক্কো ১–১ গোলে ড্র করায় তারা প্রত্যেকে ১ পয়েন্ট করে পেয়েছে। শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে স্কটল্যান্ড।

.png)

জিনেদিন জিদানের দায়িত্ব নেওয়ার পরই ফ্রান্সের ফুটবলে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। আগামী ২ অক্টোবর ইতালির বিপক্ষে স্তাদ দ্য ফ্রান্স স্টেডিয়ামের ৮০ হাজার আসনের সব টিকিট মাত্র ২৪ ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গেছে।
১৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডমাস্টার (জিএম) নর্ম অর্জনের কাছাকাছি গিয়েও স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের তরুণ দাবাড়ু মনন রেজা নীড়ের। হাঙ্গেরির বুদাপেস্টে ‘সিক্স ডেজ জুলাই ২০২৬ জিএম-বি’ দাবা টুর্নামেন্টে প্রথম আট রাউন্ডে চার জয় ও চার ড্রয়ে দারুণ সম্ভাবনা জাগিয়েছিলেন তিনি।
০১ আগস্ট ২০২৬
হাঙ্গেরির বুদাপেস্টে ‘সিক্স ডেজ গ্র্যান্ডমাস্টার-বি’ দাবা টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে আছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়। অষ্টম রাউন্ড শেষে ৮ খেলায় ৬ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে যৌথভাবে শীর্ষে তিনি।
০১ আগস্ট ২০২৬
বাংলাদেশের মাটিতে ২৩ বছর পরে ফিরছে সাফ চ্যাম্পিয়নশিপ। এবারের আসরে সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশ। শনিবার (১ আগস্ট) ভুটানে টুর্নামেন্টের ড্র হয়।
০১ আগস্ট ২০২৬