স্পোর্টস ডেস্ক

কানাডাকে ৩–০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে মরক্কো। শনিবার রাতে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে ম্যাচের দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ফুটবল খেলে জয় নিশ্চিত করে আফ্রিকান দলটি।
ম্যাচের শুরুতে অবশ্য কিছুটা চাপে ছিল মরক্কো। ষষ্ঠ মিনিটে কানাডার জোনাথন ডেভিডের শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক ইয়াসিন বুনু। ১০ম মিনিটে আরেকটি আক্রমণ প্রতিহত করেন তিনি। তবে আক্রমণাত্মক ফুটবলেও গোলের দেখা পায়নি কানাডা।
এরমধ্যে ম্যাচের ২১ মিনিটে বড় ধাক্কা খায় মরক্কো। চোট পেয়ে মাঠ ছাড়েন দলের অ্যাটাকিং মিডফিল্ডার ইসমায়েল সাইবারি। চলতি আসরে তিনটি গোল করেছেন তিনি। এরপর দুই দলই কয়েকটি আক্রমণ গড়লেও শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় বিরতিতে যায়।
বিরতির পর পাল্টে যায় ম্যাচের চিত্র। ৫০ মিনিটে আশরাফ হাকিমির নেওয়া ফ্রিকিক থেকে বক্সের সামনে বল পেয়ে নিচু শটে জালে পাঠান আজ্জেদিন উনাহি। তাঁর গোলে ১–০ ব্যবধানে এগিয়ে যায় মরক্কো।
গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় কানাডা। তবে আক্রমণে বেশি খেলোয়াড় তুলে দেওয়ায় রক্ষণে ফাঁকা জায়গা তৈরি হয়। সেই সুযোগ কাজে লাগিয়ে ৮২ মিনিটে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করে মরক্কো। ব্রাহিম দিয়াজের পাস থেকে এবারও লক্ষ্যভেদ করেন উনাহি। ম্যাচে এটি ছিল তাঁর দ্বিতীয় গোল।
যোগ করা সময়ের অষ্টম মিনিটে ব্যবধান আরও বাড়ায় মরক্কো। ব্রাহিম দিয়াজের বাড়ানো বল থেকে বদলি হিসেবে নামা সুফিয়ান রাহিমি সহজ ফিনিশে দলের তৃতীয় গোল করেন তিনি।
৩–০ গোলের এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করল ২০২২ সালের সেমিফাইনালিস্টরা। কোয়ার্টার ফাইনালে তাঁদের প্রতিপক্ষ ফ্রান্স।

.png)

সম্প্রতি খেলার সময় আচমকা অজ্ঞান হয়ে মাঠে পড়ে যান বায়ার্ন মিউনিখের জার্মান মিডফিল্ডার জামাল মুসিয়ালা। চার দিনের ব্যবধানে দুবার মাঠে ঢলে পড়েন তিনি।
৩ ঘণ্টা আগে
ইংল্যান্ডের ন্যাশনাল লিগ কাপের শিরোপার জয়ের পথে দারুণ এক জয় পেয়েছে বোরহ্যাম উড। আর সে জয়ে বড় অবদান রেখেছেন বাংলাদেশি বংশোদ্ভূত উইঙ্গার ফারহান বিন ওয়াহিদ।
৬ ঘণ্টা আগে
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর শেষ টেস্টে দলে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। অফ-ফর্মে থাকা ওপেনার জেক ওয়েদারাল্ডের জায়গায় ব্যাটিং অলরাউন্ডার ম্যাট রেনশকে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) নতুন স্কোয়াড ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। গত মৌসুমে অ্যাশেজসহ ছয় ম্যাচে ২০.৩৮ গড়ে ২২৪ রান করা
১৮ আগস্ট ২০২৬
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সাফল্য কিংবা অস্ট্রেলিয়ার মাটিতে অবিস্মরণীয় জয়- সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট যেন নতুন যুগে প্রবেশ করেছে। ক্রিকেটের এই সাফল্যকে আরও টেকসই করতে চান বিসিবি সভাপতি তামিম ইকবাল। আগামী ৫ থেকে ১০ বছরে বাংলাদেশে ক্রিকেটের শক্ত ভিত্তি গড়তে চান তিনি।
১৭ আগস্ট ২০২৬