
বিশ্বকাপের ব্যক্তিগত পুরস্কারে ছিল স্পেনেরই জয়জয়কার। সেরা খেলোয়াড়, সেরা গোলরক্ষক ও সেরা উদীয়মান খেলোয়াড় এই তিনটি গুরুত্বপূর্ণ পুরস্কারই উঠেছে স্পেনের তারকাদের হাতে। তবে এবারও গোলের মঞ্চে সবাইকে পেছনে ফেলে ১০ গোল করে গোল্ডেন বুট জিতেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে।
অন্যদিকে ৮ গোল করে মেসির হাতে উঠেছে সিলভার বুট, ইংলিশ মিডফিল্ডার বেলিংহাম ৭ গোল করে জিতেছেন ব্রোঞ্জ বুট।
সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন স্পেনের অধিনায়ক ও মিডফিল্ডার রদ্রি, সিলভার বল জিতেছেন মেসি আর ব্রোঞ্জ বল জিতেছেন কিলিয়ান। টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হিসেবে গোল্ডেন গ্লাভ উঠেছে টুর্নামেন্টে এক গোল হজম করা উনাই সিমনের হাতে। আর সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন স্পেনের তরুণ ডিফেন্ডার পাও কুবার্সি।
বিশ্বকাপের মঞ্চে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ব্যক্তিগত এই পুরস্কারগুলো জিতে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ করলেন এই ফুটবলরেরা।
.png)

সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তাঁর এই বিদায়কে সম্মান জানাতে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের এই মৌসুমে প্রত্যেক দলের প্রথম ম্যাচে ১ মিনিট করতালির সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ম্যাচের ১০ম মিনিটে খেলা থামিয়ে এই শ্রদ্ধা জানানো হচ্ছে।
৪১ মিনিট আগে
দেশে ভালো উইকেটে খেলার ইতিবাচক মানসিকতা ও ধারাবাহিক প্রস্তুতির ফলে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দল সাফল্য পাচ্ছে বলে মনে করেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।
১৭ ঘণ্টা আগে-712cdd-256x144.webp)
ঘরোয়া ক্রিকেটের সব সংস্করণে ম্যাচ ফি দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি তামিম ইকবাল এই সিদ্ধান্তের কথা জানান।
২০ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ফুটবলকে লিওনেল মেসি বিদায় জানিয়েছেন দুই দিন হলো। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকাকে সম্মান জানাতে এবার নজিরবিহীন এক সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
০৩ সেপ্টেম্বর ২০২৬