স্পোর্টস ডেস্ক

জার্মান বুন্দেসলিগায় কিমিচ ও সাইবারির জোড়া অ্যাসিস্টে স্টুটগার্টকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। শুক্রবার (২৮ আগস্ট) রাতে ঘরের মাঠে দাপুটে জয়ে নতুন মৌসুম শুরু করেছে বাভারিয়ানরা।
ম্যাচের শুরুতে স্টুটগার্টের রক্ষণ কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিল। তবে ২১তম মিনিটে জার্মান মিডফিল্ডার জশুয়া কিমিচের কর্নার থেকে হেডে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন ফরাসি ডিফেন্ডার দায়োত উপামেকানো। এরপর দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণ চালালেও বিরতি পর্যন্ত ব্যবধান আর বাড়েনি।
দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে ফেরে স্টুটগার্ট। ৫২ মিনিটে রাইট উইংব্যাক জশ ভ্যাগনোমান গোল করে দলকে ১-১ সমতায় ফেরান। এরপরই ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণে নেয় বায়ার্ন। ৫৫ মিনিটে কিমিচের থ্রু পাসে বায়ার্নকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ফরাসি ফরোয়ার্ড মাইকেল ওলিসে। এরপর ৫৮ মিনিটে আলফন্সো ডেভিসের বাড়ানো ক্রস ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন ভ্যাগনোমান। ৩-১ ব্যবধানে পিছিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় স্টুটগার্ট।
৮২তম মিনিটে মরক্কোর মিডফিল্ডার ও বায়ার্নের নতুন সাইনিং ইসমাইল সাইবারির পাস থেকে গোল করে স্কোরলাইন ৪-১ করেন জার্মান মিডফিল্ডার অ্যালেক্সান্ডার পাভলোভিচ। এরপর অতিরিক্ত সময়ে সাইবারির দ্বিতীয় অ্যাসিস্টে দলের পঞ্চম ও ম্যাচে নিজের প্রথম গোল করেন কলম্বিয়ার ফরোয়ার্ড লুইস দিয়াজ।
শিরোপা ধরে রাখার মিশনে এই জয়ে পূর্ণ ৩ পয়েন্ট সংগ্রহ করল বায়ার্ন।
জার্মান বুন্দেসলিগায় গত ১০ মৌসুমের ৯ বারই শিরোপা জেতা বায়ার্ন মিউনিখ নতুন মৌসুমের প্রথম ম্যাচেই নিজেদের শক্তিমত্তার বার্তা দিল।

.png)

সৌদি প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর জয়সূচক গোলে আল তাওউনকে ২-১ ব্যবধানে হারিয়েছে আল নাসর। শুক্রবার (২৯ আগস্ট) রাতের এ গোলে ক্যারিয়ারের ৯৭৮তম গোলের দেখা পেলেন রোনালদো।
১৬ মিনিট আগে
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট সফর শেষে শুক্রবার (২৮ আগস্ট) দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিমানবন্দরে পেস বোলিং কোচ তালহা জুবায়ের জানান, অস্ট্রেলিয়াকে হারানোর ব্যাপারে দেশ ছাড়ার আগে থেকেই আত্মবিশ্বাসী ছিল দল।
২ ঘণ্টা আগে
ইংলিশ প্রিমিয়ার লিগে রায়ান শেরকি ও আর্লিং হলান্ডের জোড়া গোলে ক্রিস্টাল প্যালেসকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। শুক্রবার (২৮ আগস্ট) রাতে ক্রিস্টাল প্যালেসের মাঠ সেলহার্স্ট পার্কের এ ম্যাচে বড় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে সিটি।
৪ ঘণ্টা আগে
স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমে নিজেদের ঘরের মাঠে জয় দিয়েই যাত্রা শুরু করল বার্সেলোনা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে ঘরের মাঠ স্পটিফাই কাম্প ন্যুতে অ্যাথলেটিক বিলবাওকে ২-০ ব্যবধানে হারিয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা।
২৮ আগস্ট ২০২৬