স্পোর্টস ডেস্ক

আফিকার দেশ সেনেগাল তাদের ফুটবল ইতিহাসের চতুর্থ আসরের প্রস্তুতি নিচ্ছে। ২০০২ সালে অভিষেক বিশ্বকাপে তৎকালীন বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল দেশটি। ওই বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল অবধি গিয়েছিল। ২০২৬ বিশ্বকাপে নিজেদের সেই সেরা সাফল্যকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যেই মাঠে নামবে তারা।
কাতার বিশ্বকাপেও শেষ ১৬-তে খেলা দলটির শক্তি ও ধারাবাহিকতা আন্তর্জাতিক মহলে বেশ প্রশংসিত। এখন পর্যন্ত বিশ্বকাপে ১২ ম্যাচ খেলে ৫ জয়ের বিপরীতে ৪ পরাজয়ের স্বাদ পেয়েছে দলটি। ফিফা র্যাঙ্কিংয়ে ১৪তম দলটি ফুটবল বিশ্বে ‘টেরাঙ্গা লায়ন্স’ নামে পরিচিত। এবারের আসরে সেনেগালের কোচের দায়িত্বে আছেন দেশটির সাবেক তারকা পাপে থিয়াও।
আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে ১০ ম্যাচে ৭ জয় ও ৩ ড্রতে ২৪ পয়েন্ট নিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে জায়গা পায় তারা।
বিশ্বকাপে সেনেগাল লড়বে গ্রুপ ‘আই’-তে। আগামী ১৭ জুন ফ্রান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু। এরপর ২৩ জুন নরওয়ে এবং ইরাকের মুখোমুখি হবে তারা।
২০০২ সালের ফরাসি বধের স্মৃতি ফিরিয়ে আনতে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে প্রথম ম্যাচকেই বেশি গুরুত্ব দিচ্ছে টেরাঙ্গা লায়ন্সরা।
এবারের বিশ্বকাপে সেনেগালের প্রধান ‘প্লেয়ার টু ওয়াচ’ হলেন নির্ভরযোগ্য উইঙ্গার ও সর্বোচ্চ গোলদাতা সাদিও মানে। জাতীয় দলের হয়ে ৫২ গোল করা আল নাসরের এই তারকা উইঙ্গার এই মৌসুমে সৌদি প্রো লিগে ৯ গোল ও ৬ অ্যাসিস্ট করেছেন। বাছাইপর্বেও দলের পক্ষে সর্বোচ্চ ৫ গোল করেছেন।
তাঁর সঙ্গে আক্রমণের বড় ভরসা বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার নিকোলাস জ্যাকসন। জাতীয় দলের হয়ে ৮ গোল এবং বায়ার্নের হয়ে চলতি ২৫-২৬ মৌসুমে ৮ গোল ও ২ অ্যাসিস্ট করা এই তারকার দিকে তাকিয়ে থাকবে সেনেগাল।
রক্ষণভাগ সামলানোর দায়িত্বে থাকবেন অভিজ্ঞ অধিনায়ক ও আল হিলালের ডিফেন্ডার কালিদু কুলিবালি।
ফুটবল বোদ্ধারা বলছেন, গ্রুপ ‘আই’-তে ফ্রান্স ফেভারিট হলেও সেনেগালের নকআউটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আগস্টে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসের ইনজুরির কারণে প্রায় এক বছর পর দলে ফিরেছেন জাকের আলী অনিক।
১০ ঘণ্টা আগে
২০২৬ বিশ্বকাপ ও গোল্ডেন বলজয়ী স্প্যানিশ তারকা রদ্রি এর্নান্দেসকে দলে ভেড়াতে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলোর মধ্যে দলবদল বাজারে নতুন লড়াই শুরু হয়েছে। স্প্যানিশ মিডিয়া ও আরএমসি স্পোর্টের সাংবাদিক ফাব্রিস হকিন্সের দাবি, সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের সঙ্গে রদ্রির গোপন ও মৌখিক সমঝোতা প্রায় চূড়ান্ত।
১১ ঘণ্টা আগে
মাঠের বাইরে একের পর এক সমালোচনা। সাম্প্রতিক কাণ্ডে প্রশ্ন উঠেছে তাঁর পেশাদারিত্ব নিয়ে। তবে মাঠে নেমে দুই গোল করে সমালোচকদের জবাব দিলেন তিনি।
১৫ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা। প্রথম টেস্টে অনিশ্চিত লিটন দাস ফিরতে পারেন শেষ টেস্টে। শনিবার (২৫ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়েছে বিসিবি।
২৫ জুলাই ২০২৬