স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের শুরুতেই আইভরি কোস্ট শিবিরে বড় ধাক্কা লেগেছে। স্পট ফিক্সিং বা ম্যাচ পাতানোর তদন্তের কারণে দলটির ফরোয়ার্ড ইলি ওয়াহিকে কানাডায় প্রবেশের অনুমতি দেয়নি দেশটির প্রশাসন। ফলে টরন্টোতে জার্মানির বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামতে পারবেন না এই স্ট্রাইকার।
বৃহস্পতিবার (১৮ জুন) আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘কানাডায় প্রবেশে ক্লিয়ারেন্স না পাওয়ায় ওয়াহি আপাতত যুক্তরাষ্ট্রেই থাকছেন।’
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ইকুয়েডরের বিপক্ষে প্রথম ম্যাচে ১-০ গোলে জয় পায় আইভরি কোস্ট। ওই ম্যাচে ওয়াহির নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানায়, কাতার বিশ্বকাপ শুরুর দুই সপ্তাহ আগে গত ২৯ মে ফ্রান্সে গ্রেপ্তার হয়েছিলেন ওয়াহি। ফরাসি লিগ ওয়ানের ক্লাব ওজিসি নিসের হয়ে খেলার সময় ইচ্ছাকৃত ফাউল করে হলুদ কার্ড পাওয়ায় তার বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে।
এর আগে ১৭ মে এফসি মেটজের বিপক্ষে নিসের ম্যাচে ওয়াহিকে হলুদ কার্ড দেখানো নিয়ে আন্তর্জাতিক বেটিং বাজারেও অস্বাভাবিক লেনদেনের চিত্র ধরা পড়ে।
এই বিতর্কিত হলুদ কার্ডের কারণে লিগের পরের ম্যাচগুলোতে নিষিদ্ধও হয়েছিলেন তিনি।
নিষেধাজ্ঞা কাটিয়ে ২৯ মে সেন্ট এতিয়েনের বিপক্ষে জোড়া গোল করে নিসকে রেলিগেশন থেকে বাঁচান এই স্ট্রাইকার। ওইদিনই জিজ্ঞাসাবাদের জন্য ওয়াহিকে আটক করে ফরাসি পুলিশের দুর্নীতি দমন ইউনিট।
পুলিশি হেফাজত থেকে মুক্তি পেলেও আইনি জটিলতার কারণে কানাডা সরকার তাকে দেশে প্রবেশের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে বলে দাবি করছে ইয়াহু ও দ্য গার্ডিয়ান। ফ্রান্সের অনূর্ধ্ব দলের হয়ে খেলা ওয়াহি চলতি বছরের মার্চেই বাবার দেশ আইভরি কোস্টের জাতীয় দলে যোগ দিয়েছিলেন। আগামী শনিবার জার্মানির বিপক্ষে গ্রুপ ‘ই’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর অনুপস্থিতি আইভরি কোস্টের জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে।

.png)

জিনেদিন জিদানের দায়িত্ব নেওয়ার পরই ফ্রান্সের ফুটবলে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। আগামী ২ অক্টোবর ইতালির বিপক্ষে স্তাদ দ্য ফ্রান্স স্টেডিয়ামের ৮০ হাজার আসনের সব টিকিট মাত্র ২৪ ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গেছে।
১৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডমাস্টার (জিএম) নর্ম অর্জনের কাছাকাছি গিয়েও স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের তরুণ দাবাড়ু মনন রেজা নীড়ের। হাঙ্গেরির বুদাপেস্টে ‘সিক্স ডেজ জুলাই ২০২৬ জিএম-বি’ দাবা টুর্নামেন্টে প্রথম আট রাউন্ডে চার জয় ও চার ড্রয়ে দারুণ সম্ভাবনা জাগিয়েছিলেন তিনি।
০১ আগস্ট ২০২৬
হাঙ্গেরির বুদাপেস্টে ‘সিক্স ডেজ গ্র্যান্ডমাস্টার-বি’ দাবা টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে আছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়। অষ্টম রাউন্ড শেষে ৮ খেলায় ৬ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে যৌথভাবে শীর্ষে তিনি।
০১ আগস্ট ২০২৬
বাংলাদেশের মাটিতে ২৩ বছর পরে ফিরছে সাফ চ্যাম্পিয়নশিপ। এবারের আসরে সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশ। শনিবার (১ আগস্ট) ভুটানে টুর্নামেন্টের ড্র হয়।
০১ আগস্ট ২০২৬