স্ট্রিম প্রতিবেদক

ফিফা বিশ্বকাপের মূল মঞ্চে ৩৬ বছর পর জয়ের দেখা পেয়েছে অস্ট্রিয়া। বুধবার ২০২৬ বিশ্বকাপের ‘জে’ গ্রুপের ম্যাচে ক্যালিফোর্নিয়ার লেভিস স্টেডিয়ামে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছে রালফ রাংনিকের দল।
অভিষিক্ত জর্ডান এ ম্যাচে নিজেদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ গোল পেলেও শেষ পর্যন্ত অভিজ্ঞ অস্ট্রিয়ার বিপক্ষে পয়েন্ট তুলে নিতে পারেনি। এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এসেছে অস্ট্রিয়া।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে অস্ট্রিয়া। এর ধারাবাহিকতায় ২০ মিনিটে দলকে এগিয়ে দেন মিডফিল্ডার রোমানো শ্মিড। জাতীয় দলের জার্সিতে এটি ছিল তার পঞ্চম গোল। পিছিয়ে পড়েও অবশ্য লড়াই চালিয়ে যায় বিশ্বকাপে অভিষিক্ত জর্ডান। প্রথমার্ধের শেষ দিকে কয়েকটি ভালো পাল্টা আক্রমণ করলেও ফিনিশিংয়ের দুর্বলতায় গোলের দেখা পায়নি তারা। ফলে এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় এশিয়ার দলটিকে।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘুরে দাঁড়ায় জর্ডান। ৪৯ মিনিটে মাঝমাঠ থেকে বল পেয়ে একক নৈপুণ্যে অস্ট্রিয়ার রক্ষণ ভেঙে গোল করেন ফরোয়ার্ড আলী ওলওয়ান। এটিই বিশ্বকাপের ইতিহাসে জর্ডানের প্রথম গোল। একই সঙ্গে দেশটির হয়ে বিশ্বকাপে প্রথম গোলদাতা হিসেবে রেকর্ড গড়েন তিনি।
সমতায় ফেরার স্বস্তি অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি জর্ডানের। ৭৫ মিনিটে অস্ট্রিয়ার একটি বিপজ্জনক ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন জর্ডানের ডিফেন্ডার ইয়াযান আল-আরব। আত্মঘাতী গোলে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে জর্ডান। শেষ দিকে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ করে। পরে নির্ধারিত সময়ের পর ইনজুরি টাইমের ১২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে অস্ট্রিয়ার জয় নিশ্চিত করেন মার্কো আরনাউতোভিচ।
এই জয়ের মাধ্যমে ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপের পর মূল পর্বে ফিরে আসার অভিযানটা দারুণভাবে শুরু করল অস্ট্রিয়া। বিশ্বকাপের মঞ্চে ৩৬ বছর পর জয় পেল দলটি। এর আগে সর্বশেষ ১৯৯০ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছিল তারা।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৮ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১৩ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১৪ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬