প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক, উপদেষ্টা পরিষদ গঠনের ঘোষণাদেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের নিয়ে বেসরকারি খাত বিষয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠনের ঘোষণা দিয়েছেন।
জ্বালানি তেল কালোবাজারি ও মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড: আইনমন্ত্রীজ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, ‘জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি। কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরি করলে বিশেষ ক্ষমতা আইনে কালোবাজারি ও মজুতদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে; যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।’
ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফের হামলাইরানের একমাত্র সচল বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বিদ্যুৎকেন্দ্রটির এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।
বিদ্যুৎ সাশ্রয়: ব্যাংকে লেনদেনের সময় কমলবিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের ব্যাংকগুলোতে লেনদেনের সময় কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামীকাল রোববার থেকে ব্যাংকে লেনদেনের জন্য বেলা ১০টা থেকে ৩টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।
বিএমইউতে ৮ শয্যার হাম ওয়ার্ড ও স্ক্রিনিং সেন্টার চালুদেশে হাম রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) হামে আক্রান্ত রোগীদের জন্য একটি ওয়ার্ড চালু করা হয়েছে।
হামের প্রাদুর্ভাব: জরুরি টিকা কার্যক্রম শুরু রোববারদেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে হাম-রুবেলা (এমআর) টিকা কার্যক্রম শুরু করছে সরকার। আগামীকাল রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে দেশের বিভিন্ন স্থানে একযোগে এই কার্যক্রমের উদ্বোধন হবে।
খুলনায় মাছ চোর সন্দেহে মারধরে একজনের মৃত্যুখুলনা নগরের আড়ংঘাটা থানা এলাকায় একটি মাছের ঘেরে চুরির সন্দেহে দিদার সরদার (৪০) নামে একজন মারধরে নিহত হয়েছে। শনিবার ভোর ৫টার দিকে আড়ংঘাটার লতার বিল এলাকায় তাঁকে মারধর করা হয় বলে জানিয়েছেন পুলিশ। তবে কোন ঘেরে মাছ চুরির ঘটনায় কারা দিদার সরদারকে আটক করে মারধর করে, তা নিশ্চিত করে বলতে পারেননি স্থানীয়রা।
কেমন দেখতে বেঙ্গালুরুর শিবাজি নগরআপনি কি জানেন ব্রিটিশ আমলে 'ব্ল্যাকপল্লি' বা 'ডানডু' নামে কোন জায়গাটি পরিচিত ছিল? কোন জায়গাটির সংস্কৃতি খানিকটা আমাদের পুরান ঢাকার মতো? চলুন ঘুরে আসি ব্যাঙ্গালুরুর শিবাজি নগর থেকে।
হাম কেড়ে নিল ফাতিমার জীবন১০ মাস বয়সী ফাতিমা। হামে আক্রান্ত হয়ে ৩০ মার্চ রামেকে ভর্তি হয়। সেদিনই মারা যায়। ফাতিমা মারা যাওয়ার ৩ দিন পর ২ এপ্রিল হাসপাতাল থেকে ফোন করে আইসিইউ-এর সিরিয়াল নাম্বার এসেছে বলে জানায়। ফাতিমা আইসিইউ-সেবা না পাওয়ায় মারা যায় বলে অভিযোগ রয়েছে।
চট্টগ্রামে ‘বড় সাজ্জাদ’র দ্বিতীয় শীর্ষ সহযোগী সাদ্দাম গ্রেপ্তারচট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর থেকে ‘বড় সাজ্জাদ’-এর দ্বিতীয় শীর্ষ সহযোগী হিসেবে পরিচিত সাদ্দাম হোসেন (৩৭) ওরফে ‘গলাকাটা বাচা’কে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার দায় অস্বীকার আইআরজিসিরসৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীটি উল্টো দাবি করেছে, ওই হামলা ইসরায়েল চালিয়েছে।
দেশে ভয়াবহ হাম পরিস্থিতিদেশে হাম পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। মাত্র কয়েক মাসের ব্যবধানে ৫৬টি জেলায় ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। ইতিমধ্যে প্রাণ হারিয়েছে ৫০ জনেরও বেশি শিশু। পরিস্থিতি মোকাবিলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, গত ৩০ মার্চ পর্যন্ত দেশে ২ হাজার ১৯০ জন সন্দেহভাজন হ
শুধু শেখ মুজিবের নেতৃত্বেই মুক্তিযুদ্ধ হয়নি: মির্জা ফখরুলবিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়বিষয়কমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন মেজর জিয়াউর রহমান। তিনি ঘোষণা দেওয়ার পর সেনাবাহিনীর সামরিক সদস্যরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন।’
আবার চাঁদে যাওয়া জরুরি কেন১৯৭২ সালের পর দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও পৃথিবীর সীমানা ছাড়িয়ে চাঁদের পথে পাড়ি জমাচ্ছে মানুষ।
চাঁপাইনবাবগঞ্জে একের পর এক পাম্প ও ট্রান্সফরমার চুরিচাঁপাইনবাবগঞ্জে রাতের আঁধারে সংঘবদ্ধ চক্র খুলে নিচ্ছে ট্রান্সফরমার, তুলে নিচ্ছে পাম্প। সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের নন্দনপুর পশ্চিম মাঠে গেল তিন মাসে শতাধিক পাম্প ও ট্রান্সফরমার চুরিরর ঘটনা ঘটেছে। ফলে বাধাগ্রস্ত হচ্ছে সেচ কার্যক্রম।
কুষ্টিয়ায় গান বাজালে বয়কট, দাফন না করার ঘোষণাঘোষণায় বলা হয়েছে, জেনে কিংবা না জেনে কেউ যদি সাউন্ড বক্স ও মাইকসেট বাজায়, তাদের সামাজিকভাবে বয়কট করা হবে। এমনকি মৃত্যুর পরও তাঁদের কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।