একটি দলের প্রধানকে নিয়ে সরকার বাড়াবাড়ি করছে, জামায়াতের অভিযোগকোনো একটি দলের প্রধানকে নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে সরকার বাড়াবাড়ি করছে বলে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিলবোর্ড, নাহিদ-নাসীরকে শোকজজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে সবখানে যাবে লিফলেটঢাকা মহানগরীর প্রতিটি বাসায় আসন্ন গণভোটের জন্য ‘হ্যাঁ’ শিরোনামের লিফলেট পৌঁছে দেওয়া হবে। মহানগরীর সুউচ্চ ভবনগুলোতে ড্রপ ডাউন ব্যানার ও বিলবোর্ড স্থাপন করা হবে।
ছাত্রদলের ইসি ঘেরাও কর্মসূচি চলবেদাবি আদায় না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রদল। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানিয়েছেন, আগামীকাল সোমবার বেলা ১১টা থেকে এই অবরোধ পুনরায় শুরু হবে।
জাল খতিয়ান রুখতে ভূমি মন্ত্রণালয়ের নতুন উদ্যোগভূমিসেবা সিস্টেমে কিউআর কোডের মাধ্যমে দেওয়া দাখিলা, খতিয়ান ও ডিসিআর নকল করে প্রতারক চক্র সাধারণ নাগরিকদের প্রতারিত করছে। রোববার (১৮ জানুয়ারি) ভূমি মন্ত্রণালয়ের এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
আপিল শুনানিতে পক্ষপাত করিনি: সিইসিরিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানিতে কোনো পক্ষপাত করা হয়নি বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ‘আমরা চাই সবার অংশগ্রহণে একটা সুন্দর নির্বাচন হোক। আপনারা সহযোগিতা না করলে তা সম্ভব হবে না।’
দ্বৈত নাগরিকত্ব: সংবিধান লঙ্ঘনের অভিযোগ তুলে ইসিকে চিঠিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের বৈধতা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ক্ষেত্রে সংবিধান লঙ্ঘন না করার আবেদন জানিয়েছেন মামুন হাওলাদার নামে একজন নাগরিক।
রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ ইসিরব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তা সরাইলের ইউএনও আবুবকর সরকার তাঁর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ঢাকায় আন্তর্জাতিক সম্মেলনে বক্তারাপ্রতিবন্ধীদের অর্থনৈতিক অন্তর্ভুক্তি ছাড়া টেকসই উন্নয়ন অসম্ভবপ্রতিবন্ধী ব্যক্তিদের অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত না করে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সম্ভব নয়। দেশি-বিদেশি গবেষক ও নীতিনির্ধারকেরা এই অভিমত ব্যক্ত করেছেন।
ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াতইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের নির্বাচনী আসনে জামায়াতে ইসলামী কোনো প্রার্থী দেবে না বলে জানিয়েছেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
হত্যার হুমকি পাওয়ার দাবি আমির হামজারকুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা দাবি করেছেন, তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। রোববার (১৬ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ দাবি করেন।
মাদারীপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে ৭ জনের মৃত্যুমাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় ইজিবাইকের চার যাত্রী ও এক বাস সহকারীসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
শত বছর আগে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের বন্যপ্রাণী ও মাছজেনে অবাক হবেন যে শত বছর আগে বৃহত্তর ফরিদপুর অঞ্চলে বন্যপ্রাণী বাস করত। কোন কোন বন্যপ্রাণী সেখানে ছিল? নদী, জলাভূমি ও পুকুরে কী কী মাছ পাওয়া যেত? ১৯২৫ সালে প্রকাশিত এল এস এস ওম্যালি-এর বেঙ্গল ডিস্ট্রিক্ট গেজেটিয়ার (ফরিদপুর) থেকে অনুবাদ করেছেন ভূ-পর্যটক তারেক অণু।
ঢাবির ১০ শিক্ষার্থী পেলেন ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১০ শিক্ষার্থীকে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ দেওয়া হয়েছে। ২০২৩ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় তাঁরা এ সম্মাননা পান।
ঢাকায় ব্যাপক হারে ভোটার স্থানান্তরের অভিযোগ, ইসির কাছে তথ্য চাইল বিএনপিনির্বাচনে জেতার উদ্দেশ্যে ঢাকা মহানগরীর বিভিন্ন আসনে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে ব্যাপক হারে ভোটার স্থানান্তরের অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার (১৮ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এই অভিযোগ করেন।
চীনের সম্মতি পেলেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: রিজওয়ানা হাসানচীনের চূড়ান্ত সম্মতি মিললেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে নীলফামারীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভায় এ কথা বলেন তিনি।
নারীর উন্নয়নে বিএনপির পরিকল্পনা বাস্তবসম্মত: আমীর খসরুনারীদের জীবনমান উন্নয়নে পরিকল্পনা ও তার বাজেট সংস্থান নিয়ে বিএনপি বাস্তবসম্মত চিন্তা করেছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আমাদের প্রতিশ্রুতিগুলো দীর্ঘ গবেষণার ফসল ও সুযোগ পেলে তা বাস্তবায়ন করা হবে।