এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ: শনিবার থেকে গ্যাস সংকটের আভাসআগামীকাল শনিবার দুপুর ১২টা থেকে পরদিন রোববার দুপুর ১২টা পর্যন্ত তিতাসের আওতাধীন সব এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সাময়িক সমস্যা হবে।
আঙুলের ছাপ নকল থেকে বিক্রেতার কারসাজি, সিম জালিয়াতির আদ্যোপান্তপুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানিয়েছে, গ্রাহকের অজান্তে সিম রেজিস্ট্রেশন সংক্রান্ত উল্লেখযোগ্য অভিযোগ পেয়েছে সংস্থাটি। এসব অভিযোগের মধ্যে রয়েছে অজান্তে এনআইডি ব্যবহার, বায়োমেট্রিক (ফিঙ্গারপ্রিন্ট) জালিয়াতি, অনুমতি ছাড়া সিম সক্রিয়করণ ও সিম রিপ্লেসমেন্ট।
৭ জেলায় সমাবেশ শেষে ভোরে ঢাকায় তারেক রহমানআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রথম ধাপে ৭ জেলায় নির্বাচনি সফর শেষে ঢাকায় ফিরেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সংসদ ভেঙে দিলেন জাপানের প্রধানমন্ত্রীআগাম নির্বাচনকে সামনে রেখে সংসদ ভেঙে দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। আগামী ৮ ফেব্রুয়ারি দেশটিতে আগাম নির্বাচন হওয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্র-ইউক্রেনের সঙ্গে বসছে রাশিয়া, তবে…শান্তির জন্য যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সঙ্গে নিরাপত্তা আলোচনায় বসবে রাশিয়া। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) আবুধাবিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। তবে বৈঠকের আগে মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে, ভূখণ্ডগত সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত স্থায়ী শান্তি সম্ভব নয়।
১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে ভবিষ্যতের মানদণ্ড: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টাআগামী ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন বাংলাদেশে ভবিষ্যতের সব নির্বাচনের জন্য একটি মানদণ্ড বা ‘বেঞ্চমার্ক’ হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
ফেব্রুয়ারি থেকে সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা বিটিএমএরআগামী ১ ফেব্রুয়ারি থেকে দেশের সব টেক্সটাইল মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর কাওরান বাজারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
একাত্তরের স্বাধীনতাবিরোধীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে: তারেক রহমান১৯৭১ সালে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা এখন নির্বাচনের সময়ে মোবাইল ও বিকাশ নম্বর নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তাদের থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
ভোটের আগে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে: নারায়ণগঞ্জে তারেক রহমানবিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘ভোটের আগে একটি বাহিনী, একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। নিরীহ মা-বোনদের কাছ থেকে এনআইডি ও মুঠোফোন নম্বর সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। প্রবাসীদের ব্যালট দখল করে নিয়েছে।’
মধ্যরাতেও তারেক রহমানের নির্বাচনি সভায় অসংখ্য নেতাকর্মীকর্মসূচি অনুযায়ী সন্ধ্যা ৭টায় নির্বাচনি সভায় যোগ দেওয়ার কথা ছিল বিএনপি চেয়ারম্যানের। কিন্তু পথের দুপাশে উপস্থিত জনতা ও নেতাকর্মীদের ভিড়ের কারণে গাড়ি বহরের ধীরগতিতে রাত ২টা ২০মিনিট বেজে যায় নরসিংদী পৌঁছাতে।
অর্থনৈতিক গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ: মির্জা ফখরুলরাজধানীর একটি হোটেলে বিএনপি আয়োজিত ‘অগ্রাধিকারভিত্তিক সামাজিক নীতিমালা বিষয়ে নীতিগত কর্মসূচি’ উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, এনজিও কর্মী ও বিদেশি বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।
কেরানীগঞ্জে বিএনপি নেতা গুলিবিদ্ধঢাকার কেরানীগঞ্জ থানার হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাছান মোল্লাকে (৪৫) গুলি করেছে সন্ত্রাসীরা।
বাংলাদেশের কৃষিতে প্রথমবার স্বয়ংক্রিয় সেচ প্রযুক্তি, কমাবে শ্রম ও পানির অপচয়বাংলাদেশে শীতকালীন ফসল চাষে দীর্ঘদিনের চেনা ছবি নালা কেটে জমিতে পানি দেওয়া বা ‘প্লাবন সেচ’। এই পদ্ধতিতে যেমন বিপুল পরিমাণ পানির অপচয় হয়, তেমনি গম, পেঁয়াজ বা আখের মতো সংবেদনশীল ফসলের গোড়ায় পানি জমে মারাত্মক ক্ষতির আশঙ্কা থাকে। এই বাস্তবতায় দেশে কৃষি যান্ত্রিকীকরণের নতুন দিগন্ত উন্মোচন করল (বিএডিসি)।
সিরাজগঞ্জে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৫সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি গোলাম মোস্তফা সাদসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।
নাটোর-৩: কর্মী খুনের পর প্রাণনাশের শঙ্কায় নিরাপত্তা চাইলেন বিএনপি প্রার্থীনাটোর-৩ (সিংড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু প্রাণনাশের শঙ্কায় পুলিশি নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন। গত বুধবার (২১ জানুয়ারি) রাতে সিংড়ার কলম ইউনিয়নের কুমারপাড়া গ্রামে দুর্বৃত্তদের হামলায় দলীয় কর্মী ও জিয়া পরিষদের সদস্য রেজাউল করিম নিহত হন।
ষড়যন্ত্র রুখতে ভোটকেন্দ্রের সামনে ফজর নামাজ পড়ার আহ্বান তারেক রহমানেরনির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। তাই ১২ ফেব্রুয়ারি ভোটের দিন তাহাজ্জুদ নামাজ পড়ে ঘর থেকে বের হয়ে সরাসরি ভোটকেন্দ্রের সামনে চলে যাবেন। ষড়যন্ত্র রুখতে সেখানে গিয়েই ফজরের নামাজ পড়ার জন্য নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
মাহফিলে যাওয়ার পথে দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহতভোলার লালমোহন উপজেলায় বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে শ্যালক ও দুলাভাই।