ভোলায় লঞ্চে নেশা দ্রব্য খাইয়ে হত্যার অভিযোগঈদ উদযাপন করতে ঢাকা থেকে ভোলা ফেরার পথে লঞ্চে নেশা দ্রব্য খাইয়ে মো. মোস্তাফিজুর (৪৫) নামে এক যাত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
নতুন গবেষণাকৃষিজমিতে বাড়ছে ভারী ধাতু, ক্যানসারের ঝুঁকিতে শিশুরাগবেষণার তিন এলাকাতেই শিশুদের ক্যানসারের ঝুঁকি আন্তর্জাতিক নিরাপদ সীমার (প্রতি ১০ হাজারে ১ জনের কম) চেয়ে বেশি পাওয়া গেছে। তবে নরসিংদীতে ধানী জমিতে স্বাভাবিক মাত্রার চেয়ে ১২০০ গুণ বেশি সিসার অস্তিত্ব মিলেছে।
গল্পঅনেক ভোরের আলোদুই হাতে অন্ধকারের কুয়াশা ঠেলে সরিয়ে দিচ্ছি। বুঝতে পারছি না কেন এমন হলো? জীবন সহজ নয় দেখেছি, তাই বলে এমন নির্মম হতে পারে জানা ছিল না। আমলনামা লেখার সময় তিনি কি মানুষের মতামত নেন? না লিখে দেন নিজের খেয়াল-খুশি মতো? এই যে, যে জীবন আমি যাপন করেছি—আমার কোনো মতামত নেওয়া হয়েছিল?
ঈদে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ মিষ্টি বিনিময়পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দেওয়া হয়।
দেশ ঠিক রাখতে হলে দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে: আইনমন্ত্রীআইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘এই দেশ, রাষ্ট্র ও সমাজকে ঠিক রাখতে হলে সব ধরনের দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে। আমরা সব দুর্বৃত্তায়নের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার যে প্রত্যয় নিয়ে এসেছি তা আমরা বাস্তবায়ন করব।’
‘দলীয়করণ নয়, প্রশাসকের সাময়িক দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতারা’জেলা পরিষদের প্রশাসক নিয়োগে দলীয়করণ হয়নি, বিএনপি নেতাদের সাময়িক দায়িত্ব দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব।
পাগলা কুকুরের কামড়ে ঈদের আনন্দ মাটিফরিদপুরের সদরপুরে ঈদের দিনে পাগলা কুকুরের কামড়ে অন্তত ১৬ জন আহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) বেলা ১১টার পর উপজেলা সদরে এ ঘটনা ঘটে। দুপুর ২টার দিকে স্থানীয়রা কুকুরটিকে মেরে ফেলেন।
সাগর মোহনায় নৌকাডুবি: বাবার লাশ নিয়ে সাঁতরে ফিরলেন ২ কিশোরবাবার সঙ্গে ভোলায় বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরতে গিয়েছিলেন দুই ছেলে। তবে আকস্মিক ঝড়ে ডুবে যায় তাঁদের নৌকা। এরপর তিনজনই সাঁতার কেটে তীরে ফেরার চেষ্টা করলেও বাবা নুরে আলম মাঝপথেই প্রাণ হারান। পরে দুই ছেলে প্রায় ২ ঘণ্টা সাঁতরে বাবার নিথর দেহ নিয়ে ফেরেন তীরে।
ঈদের ছুটিতে অন্যরকম ঢাকা, আনন্দে মেতেছে নগরবাসীঈদের ছুটিতে ব্যস্ততম শহর ঢাকা বদলে যায়। পার্ক, শিশুমেলা আর প্রেক্ষাগৃহে জমে ওঠে মানুষের ভিড়, যেখানে পরিবার-পরিজন আর প্রিয়জনদের সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্তই হয়ে ওঠে আনন্দের বড় উপলক্ষ। নগরজীবনের কোলাহল সরে গিয়ে দেখা মেলে ঢাকার এক অন্যরকম, প্রাণবন্ত রূপ।
বৃষ্টিতে মাঠে পানি, কলকাতায় রাস্তায় ঈদ জামাত নিয়ে উত্তেজনাঈদুল ফিতরের দিন জামাতকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বচসায় সাময়িক উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা। মুসল্লিদের অভিযোগ, পানি ও কাদার মধ্যে ঈদের নামাজ আদায় করা সম্ভব নয়।
ফরিদপুরে ঈদের নামাজ শেষেই দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ফরিদপুরের ভাঙ্গা উপজেলার গোপীনাথপুর গ্রামে ঈদের নামাজ শেষেই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়েছে দুটি পক্ষ। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। ভাঙচুর ও লুটপাট করা হয়েছে ১৫ থেকে ২০টি বাড়িঘর।
উর্দু ছোটগল্পএকজন বারবনিতার চিঠিআমার বিশ্বাস, এর আগে আপনারা কোনো বারবনিতার চিঠি পাননি। সম্ভবত আজ পর্যন্ত আপনারা আমার মতো অন্য কোনো নারীর মুখও দেখেননি। আমি জানি আপনাদের এই চিঠি লেখা কতটা অশালীন। তাও আবার এমন খোলা চিঠি! কিন্তু কী করব, পরিস্থিতি আমাকে অসুহায় করেছ। আর এই দুই কিশোরীর দাবিও এতই তীব্র যে আমি এই চিঠি না লিখে পারলাম না।
সেমাই ছাড়া ঈদ তো ভাবাই যায় না! কিন্তু এই রেওয়াজ শুরু হলো কবে থেকেদুধ সেমাই, জর্দা সেমাই কিংবা মুচমুচে লাচ্ছা। যে নামেই ডাকুন, সেমাই ছাড়া বাঙালির ঈদ একেবারেই অসম্পূর্ণ। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, এই ‘সেমাই’ আসলে এল কোত্থেকে?
ঈদের দিনে কেন লেবু-পানি খাবেনঈদের কয়েক দিন আমরা ভারী তেল-মশলাযুক্ত খাবার খাই। শুরু হয় পেটে অস্বস্তি, বদহজম বা গ্যাস্ট্রিকের সমস্যা। এসব সমস্যা থেকে মুক্তি পেতে লেবু-পানি হতে পারে দারুণ সহায়ক।
চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল। এ বৃষ্টি উপেক্ষা করে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় দেখা যায় মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়। দর্শনার্থীরা ঘুরে ঘুরে দেখছেন বিভিন্ন বন্যপ্রাণি, পাখি। আজ শনিবার (২১ মার্চ) ঈদের দিন সকালে এমন দৃশ্যই দেখা যায় সেখানে।