এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী ২৮ ফেব্রুয়ারি, বাড়ছে পরিসরআগামী ২৮ ফেব্রুয়ারি প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
জামায়াতের সঙ্গেই থাকছে এনসিপি, সমঝোতা হতে পারে স্থানীয় নির্বাচনেওত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হওয়ায় বাইরে তো বটেই, জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) দলের অভ্যন্তরেও তীব্র সমালোচনা সামাল দিতে হয়েছে। পদত্যাগও করেছেন বেশ কয়েকজন নেতাকর্মী। তবে নির্বাচনের পরেও ‘আপাতত’ জামায়াতের সঙ্গেই থাকছে এনসিপি।
বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারেবগুড়ায় চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান সাগরকে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জামায়াতের সঙ্গে থেকে শক্তিশালী হওয়ার চেষ্টা করছে এনসিপি: ড. মোবাশ্বার হাসানমোবাশ্বার হাসান বলেছেন, জাতীয় নির্বাচনের পরেও আপাতত এনসিপি ও জামায়াতের জোটবদ্ধতা বহাল থাকবে। কারণ, সামনে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে জামায়াতের মাধ্যমে এনসিপি চেষ্টা করবে দেশব্যাপী দলকে শক্তিশালী করার।
সুবিধামতো শপথ নিয়ে জবাবদিহিতা এড়াচ্ছে বিএনপি: আখতারজবাবদিহিতা এড়াতে বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি, তবে জনচাপে তারা বাধ্য হবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন।
বিএনপি, ভারত ও আ.লীগের যোগসাজশে নির্বাচন হয়েছে: নাহিদ ইসলামভারত ও আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক যোগসাজশ করে বিএনপি নির্বাচন সম্পন্ন করেছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সংবিধান সংস্কার পরিষদ: সংকটে খোলা আলোচনার পথওজুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ‘সংবিধান সংস্কার পরিষদ’– এর সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা। তবে বিএনপির সংসদ সদস্যরা এই শপথ নেননি। বিএনপির দাবি, সংবিধান কিংবা নির্বাচনী আইনে সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই। তাই এমন বিষয়ে শপথ নেওয়া সংবিধানবহ
বিরোধীদলীয় নেতা শফিকুর, চিফ হুইপ নাহিদত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্যদের শপথ শেষে সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
‘জুলাইয়ের আকাঙ্ক্ষা’র প্রশ্নে মন্ত্রিসভার শপথ বর্জন জামায়াত-এনসিপিরদীর্ঘ দুই যুগ পর বিএনপির নেতৃত্বে সরকার গঠিত হলো। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরপর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার অন্য সদস্যদেরও শপথ পড়ান।
সেই ১০ নম্বর জার্সি পরেই শপথ নিলেন হাসনাতসেই ১০ নম্বর জার্সি পরেই সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নিলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। এই জার্সি পরেই তাঁকে জুলাই গণঅভ্যুত্থানের সময় এবং পরবর্তী সময়ে বিভিন্ন অনুষ্ঠানে হাজির হতে দেখা যেত।
অবশেষে জুলাই সনদে সই করল এনসিপিজুলাই জাতীয় সনদে সই করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন সই করেন।
অবশেষে জুলাই সনদে সই করতে যাচ্ছে এনসিপিঅবশেষে জুলাই সনদে সই করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় যাচ্ছে দলটির একটি প্রতিনিধি দল।
শফিকুরের পর নাহিদ ইসলামের বাসায় তারেক রহমানবিএনপি চেয়ারম্যান তারেক রহমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে তিনি নাহিদ ইসলামের বাড্ডার বাসায় যান।
জাপাসহ ৪৫ দল এক শতাংশ ভোটও পায়নিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ৫১ দলের মাত্র পাঁচটি ১ শতাংশের বেশি ভোট পেয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের দেওয়া তথ্যে এ চিত্র উঠে এসেছে।
বিএনপি-জামায়াত ভোটের ব্যবধান ১৮%, বাকিরা কত পেলত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট পেয়েছে। দলটির প্রার্থীরা ধানের শীষ নিয়ে ২৯০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে এই ভোট পান। অন্যদিকে, জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে ২২৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট। দুই দলের ভোটের ব্যবধান ১৮ দশমিক ২১ শতাংশ।
ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতির কথা জানালেন আসিফ মাহমুদত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা জানান।
হাতিয়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ নিয়ে ধুম্রজালনোয়াখালীর হাতিয়ায় তিন সন্তানের জননী এক গৃহবধূকে তাঁর নিজ ঘরে ধর্ষণের অভিযোগ নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ওই নারী হাসপাতালে ভর্তি হওয়ার পর দাবি করেন, ধর্ষণের শিকার হয়েছেন। চিকিৎসক বিষয়টি জানার পরপরই পরীক্ষার জন্য তাঁকে গাইনি ওয়ার্ডে স্থানান্তর করেন।