মিছিলের প্রস্তুতির সময় আওয়ামী লীগের ৩২ নেতাকর্মী গ্রেপ্তাররাজধানীর ধানমন্ডি ও শেরেবাংলা নগর এলাকায় মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৩২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতের ভিডিও ছাত্রলীগ নেত্রীকে নির্যাতন বলে প্রচারস্ট্রিমের যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে, ভারতের বিহার রাজ্যের নালন্দায় নারীকে যৌন হয়রানির ঘটনার ভিডিও ঢাকার দাবিতে প্রচার হচ্ছে।
জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগের ১৯ নেতাকর্মী কারাগারেচট্টগ্রাম নগরীতে জানাজা নামাজে শেষে মিছিলে ‘জয় বাংলা’ স্লোগানের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের হল কমিটি ঘোষণারাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছেলেদের ১১টি আবাসিক হলে ‘নিষিদ্ধ ঘোষিত’ বাংলাদেশ ছাত্রলীগের আংশিক কমিটি প্রকাশ করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন ছাত্রসংগঠন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।
ঢাবিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। শনিবার (২ মে) সকালে টিএসসি থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত এই মিছিল করে ১০-১৫ জনের একটি দল। পরে তাদের মধ্যে দুজনকে আটক করে পুলিশ।
প্যারোল মঞ্জুর হয়নি ছাত্রলীগ নেতার, বাবার লাশ নেওয়া হলো কারাফটকেবরিশালে বাবার জানাজা ও দাফনে অংশ নেওয়ার জন্য কারাবন্দি ছাত্রলীগ নেতা প্যারোলে মুক্তির আবেদন জানালেও তা মঞ্জুর হয়নি বলে অভিযোগ উঠেছে। পরে মৌখিক অনুমতির ভিত্তিতে অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে যাওয়া হয় কারাফটকে।
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতার জামিনবিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা লাভলু মোল্লাহ শিশিরকে জামিন দিয়েছেন আদালত।
ছাত্রলীগ করায় ছেলেকে ‘ত্যাজ্য’ ঘোষণা করলেন বাবানিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকায় ঝিনাইদহে নিজের সন্তানকে ত্যাজ্য ঘোষণা করেছেন এক বাবা। সোমবার (২ মার্চ) ঝিনাইদহ জেলা নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে এক হলফনামার মাধ্যমে এ ঘোষণা দেন মো. আবু জাফর (৪৮)।
জাগপার ছাত্রলীগ বদলে হলো ‘কাফেলা’বদলে গেছে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ছাত্র সংগঠনের নাম। ‘জাগপা ছাত্রলীগ’ এখন ‘জাগপা ছাত্র কাফেলা’ নামে কার্যক্রম পরিচালনা করবে। ১৯৮০ সাল থেকে ব্যবহৃত হয়ে আসছিল নামটি।
পটুয়াখালী কারাগারে অসুস্থ হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যুপটুয়াখালী জেলা কারাগারে অসুস্থ হওয়ার পর দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম খানের (৩৮) মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বরিশালের হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রাজশাহী জেলা আ.লীগ কার্যালয়ে ছাত্রলীগের স্লোগানরাজশাহী জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে গিয়ে স্লোগান দিয়েছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ সময় তাদের হাতে জাতীয় ও দলীয় পতাকা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখা যায়।
ওবায়দুল কাদেরসহ ৭ পলাতকের বিচার শুরুওবায়দুল কাদেরসহ সাত পলাতক আসামির বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ প্রসিকিউশনের সূচনা বক্তব্য এবং প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এই বিচারিক কার্যক্রম শুরু হয়।